বেঙ্গালুরু: একদিকে যখন করোনা সংক্রমণ ও মৃত্যুতে রোজই নতুন রেকর্ড সৃষ্টি করছে দেশ, তখন আশার আলো দেখালো কর্নাটক। কর্নাটকে এখন করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ হাজার ছাড়িয়েছে। নতুন করে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ২৭১ জন। এরই মধ্যে করোনা জয় করে সুস্থ হলেন ৪ শতাধিক রোগী। হাসপাতাল থেকে ছাড়া পেলেন ৪৬৪ জন। আরও খুশির খবর, কর্ণাটকে এদিন নতুন করোনা-আক্রান্তর থেকে বেশি করোনা-মুক্ত হওয়ার সংখ্যা, বলছে সংবাদ সংস্থা। ১২ জুন সন্ধেয় পাওয়া স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, কর্নাটকে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬,৫১৬। মারা গিয়েছেন ৭৯ জন। ছাড়া পেয়েছেন ৩৪৪০ জন। মৃতদের মধ্যে ২জন কলাবুর্গির, একজন হাসান এলাকার, ৪ জন বেঙ্গালুরুর। মৃতদের বয়স ৪৯ থেকে ৬০ এর আশেপাশে। যে ২৭১ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে ৯২ জন এসেছেন অন্য রাজ্য থেকে। বেশিরভাগই এসেছেন মহারাষ্ট্র থেকে। ১৪ জন এসেছেন বিদেশ থেকে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
