গুরুগ্রাম: ইরান বনাম ইজরায়েল-আমেরিকা যুদ্ধের প্রভাব সরাসরি পড়েছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে তেল ও গ্যাসের সঙ্কট। বাদ নেই ভারতও। রান্নার গ্যাসের দাম ইতিমধ্যেই একবার বাড়ানো হয়েছে। সেই সঙ্গে সিলিন্ডার বুকিং নিয়ে আনা হয়েছে একাধিক নিয়মাবলী। উদ্বিগ্ন সাধারণ মানুষ।

Continues below advertisement

আমজনতার গ্যাস নিয়ে উদ্বেগ কাটাতে এবার নেওয়া হল অভিনব উদ্যোগ। রীতিমতো এটিএম খুলে গ্যাস সরবরাহ করার ব্যবস্থা করা হল!

গুরুগ্রামের ঘটনা। সেখানে সেক্টর ৩৩ এর সেন্ট্রাল পার্ক ফ্লাওয়ার ভ্যালিতে এলপিজি এটিএম (LPG ATM at Central Park Flower Valley in Sector 33) বসিয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (Bharat Petroleum Corporation Limited)। সেন্ট্রান পার্ক ফ্লাওয়ার ভ্যালির ব্যবস্থাপনা দেখেন সোহনা অমিত খাটানা। তিনি অ্যাসিস্ট্যান্ট ম্য়ানেজারও। তিনি বলেছেন, 'একটা এলপিজি ভেন্জিং মেশিন বসানো হয়েছে যাতে একবারে ১০টি সিলিন্ডার ধরে। ভারত গ্যাসের গ্রাহকরা এখানে আসতে পারবেন। নিজেদের রেজিস্টার্ড মোবাইল নম্বর এন্ট্রি করতে হবে। তারপর তাঁরা ওটিপি পাবেন। তারপর নিজেদের খালি সিলিন্ডার মেশিনে বসালেই সেটা স্ক্যান করা হবে। তারপর একটি উইন্ডো খুলে যাবে। সেখানে খালি সিলিন্ডার বসাতে হবে। তারপর টাকা জমা করতে হবে। টাকা জমা পড়লে আরও একটি উইন্ডো খুলবে। সেখান থেকে ভর্তি সিলিন্জার নিতে পারবেন গ্রাহকরা। সব মিলিয়ে মাত্র ২ থেকে ৩ মিনিটের পদ্ধতি। পুরোটাই স্বয়ংক্রিয়। এখানে ১০ কেজি ওজনের সিলিন্ডার পাওয়া যাচ্ছে।'

Continues below advertisement

 

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ফলে এই মুহূর্তে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন ভারতের সাধারণ মানুষ। কারণ, গ্যাস-এর সঙ্কট দিন দিন মানুষকে কুরে কুরে খাচ্ছে। শুধু আমাদের দেশ নয়, ভারত ছাড়াও বহু দেশে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। আর এর মাঝে, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা একটি সাংবাদিক বৈঠকে বলেন যে, 'এলপিজির বিষয়টি এখনও কিছুটা উদ্বেগজনক, তবে  অনলাইন বুকিং অনেকটা উন্নত হয়েছে।' 

কেন্দ্রের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, অকারণে মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য। কারণ দেশে গ্যাসের মজুত পর্যাপ্ত পরিমানে আছে। LPG -এর পাশাপাশি PNG-এর দিকেও বিশেষভাবে নজর দিচ্ছে সরকার।