কলকাতা: এবার জেলার বিভিন্ন সরকারি হাসপাতাল ও কোভিড হাসপাতালে যাতে করোনা রোগীদের চিকিত্সা পরিষেবা মসৃণ হয়, তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বিভিন্ন মেডিক্যাল কলেজ ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের যৌথভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় বলা হয়েছে-- * ন্যূনতম একমাসের জন্য, চিকিত্সকরা কোন হাসপাতালে, কোন ওয়ার্ডে, কোন সময় চিকিত্সা করবেন, তার তালিকা তৈরি করতে হবে। সম্মিলিতভাবে তালিকা ঠিক করবেন সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। * এই একমাস, হাসপাতালের কাছাকাছি, চিকিত্সকদের থাকা-খাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। * কোভিড হাসপাতালে প্রস্তুত রাখতে হবে র্যাপিড রেসপন্স টিম। এই দলে থাকবেন মেডিসিন ও অ্যানাস্থেশিয়া বিশেষজ্ঞরা। * স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় উল্লেখ, সন্দেহভাজন রোগীদের দ্রুত অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। * করোনা রোগীকে স্থানান্তরের প্রয়োজন হলে স্থিতিশীল অবস্থায় এনে তারপর রেফার করতে হবে। * জেলার সমস্ত কোভিড হাসপাতালে কর্মরত চিকিত্সক, নার্সদের নিয়মিত প্রশিক্ষণ দেবে সংশ্লিষ্ট জেলার মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
