কাঠমান্ডু: বছরের শুরুতেই বিমান দুর্ঘটনা। নেপালের ভদ্রপুরে অবতরণের সময়রানওয়ে থেকে পিছলে মাঠে এসে থামল বুদ্ধ এয়ারের একটি যাত্রীবাহি বিমান।
শুক্রবার রাতে ৯ টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে ৫১ জন যাত্রী ও চারজন ক্রু সদস্য প্রত্যকেকেইনিরাপদেরয়েছেন।বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে ভদ্রপুরে আসছিল। অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।
বুদ্ধ এয়ার এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে বলে জানিয়েছে। নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAN) এইঘটনারবিষয়েবিস্তারিতখোঁজখবরনিচ্ছে।
জানানহয়েছে, বিমানটিতেআগুনধরেগিয়েছিল, তবেতৎক্ষণাৎ তৎপরতার সঙ্গে সমস্তযাত্রীকেনিরাপদেউদ্ধারকরাসম্ভবহয়েছে। এইঘটনারপরভদ্রপুরবিমানবন্দরেবিমানচলাচলসাময়িকভাবেবন্ধরাখাহয়েছে। রানওয়েথেকেবিমানটিকেসরিয়েনেওয়ারকাজচলছে।
রাত আনুমানিক ৯:১০ মিনিট নাগাদ অবতরণের সময় বিমানটি রানওয়ে থেকে প্রায় ২০০ মিটার বাইরে ছিটকে গিয়ে থেমে যায়।প্রাথমিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।বিমানের চাকা বা নিচের অংশে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শৈলেশ লিম্বু ছিলেন বিমানের ক্যাপ্টেন। কাঠমান্ডু-ভদ্রপুর রুটে এটি ছিল দিনের শেষ ফ্লাইট। শুক্রবার রাত ৮:২৩ মিনিটে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি টেক অফ করে এবং রাত ৯:০৮ মিনিটে ভদ্রপুরে অবতরণ করছিল। সে সময়েই ঘটে দুর্ঘটনাটি।
নেপালের বিমান চলাচলের নিরাপত্তা রেকর্ড প্রায়শই তদন্তের মুখোমুখি হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে, সৌর্য এয়ারলাইন্সের একটি বোম্বার্ডিয়ার CRJ200LR কাঠমান্ডু থেকে উড়ানের পর বিধ্বস্ত হয়, এতে ১৯ জন আরোহীর মধ্যে ১৮ জন নিহত হন।
