Raghav Chadha joins BJP : দিল্লির বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর চিন্তা বাড়ছে আপ শিবিরে (AAP)। ঝাঁটা ছে়ড়ে পদ্ম হাতে তুলে নিচ্ছে দলের হেভিওয়েট নেতারা। এবার এই তালিকায় নাম লেখালেন দলের রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। ১৫ বছরে আম আদমি পার্টির সঙ্গে থাকার পর সংঘাতের পথে হাঁটলেন পঞ্জাবের এই নেতা। কেন এতদিন পর বোধোদয় ? নিজেই মুখ খুললেন সংবাদের শিরোনামে থাকা এই নেতা। 

Continues below advertisement

বড় ধাক্কা আপ শিবিরের জন্যশুক্রবার রাঘব চাড্ডার বক্তব্যের পরই বড় ধাক্কা খেয়েছে আম আদমি পার্টি। সংবাদ মাধ্যমে রাঘব জানিয়েছেন ১৫ বছর আপে থাকার পর দল ছাড়ছেন তিনি, এবার বিজেপিতে যোগ দেবেন। তবে তিনি একা নন, এই তালিকায় রয়েছে আপ-এর আরও ৬ জন রাজ্য়সভার সাংসদ। রাজধানীর রাজনীতিকরা বলছে, রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরাতেই সংঘাতের শুরু হয় দল ও চাড্ডার মধ্যে। এবার বিজেপিতে রাঘবের যোগ সেই সংঘাতেরই পরিণতি।

কেন আপ ছাড়লেন , উত্তর দিলেন রাঘবএদিন দিল্লিতে সংবাদ সম্মেলনে রাঘব বলেন, আমার নিজের দলই আমার মুখ বন্ধ করে দিল। ঠিক লোক হলেও আমি ভুল দলে ছিলাম। তবে শুধু রাঘব নয়, এই তালিকায় নাম রয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের। রাঘবের কথায়, এরাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। সবথেকে বড় বিষয়, রাজ্যসভায় রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়ে অশোক মিত্তলকেই দায়িত্ব দিয়েছিল আপ নেতৃত্ব। এবার সেই মিত্তলও চলে যাচ্ছেন বিজেপি শিবিরে। 

Continues below advertisement

কেন আপ থেকে বিজেপির ওপর বেশি ভরসানিজের এই বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাঘব বলেন, ''গত ১৫ বছর যুব থেকেই আপের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছি আমি। কিন্তু আম আদমি পার্টি তার মূল নীতি ও মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না, দলের নিজস্ব স্বার্থে কাজ করে আপ। গত কিছু বছর ধরে আমি অনুভব করছিলাম, সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি আমি। তাই আজ আমি ঘোষণা করলাম, দল থেকে দূরে সরে গিয়ে জনসাধারণের কাছে যাব।'' 

আরও কারা বিজেপিতে জয়েন করতে পারে ৩৭ বছরের সর্বকনিষ্ঠ এমপি হওয়ার আগে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের পেশায় ছিলেন রাঘব চাড্ডা। পরে আপের রাজ্যসভার ডেপুটি লিডারের পদ পান। কেজরিওয়ালের প্রিয়পাত্র থেকে অপ্রিয় হয়ে ওঠেন চাড্ডা। রাঘবের দাবি অনুসারে, শীঘ্রই বিজেপিতে সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বাদে আরও চার আপ সাংসদ যোগ দেবে। এদের মধ্য়ে সবার ওপরে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। এ ছাড়াও বিক্রম সাহানি, রাজেন্দর গুপ্তা, স্বাতী মালিওয়াল গেরুয়া শিবিরে যোগ দেবেন।