নয়াদিল্লি: দিল্লিতে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করেন রাহুল গাঁধী। তাঁদের হাতে তুলে দিলেন, খাবার, জল ও মাস্ক। তারপর গাড়ির ব্যবস্থা করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন কংগ্রেস কর্মীরা। প্রশাসনের নানা নির্দেশিকা, নিষেধাজ্ঞা সত্ত্বেও পরিযায়ী শ্রমিকদের মরিয়া হয়ে বাড়ি ফেরা অব্যাহত। এরইমধ্যে শনিবার বিকেলে দিল্লির সুখদেব বিহারে রাস্তায় নেমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে কথা বলেন রাহুল গাঁধী। ফুটপাথে বসে কিছুক্ষণ সময় কাটান তিনি। পরিযায়ীদের দলে ছিলেন মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের শ্রমিকরা। বেশকিছুক্ষণ তাঁদের সঙ্গে সময় কাটান রাহুল। তাঁদের হাতে খাবার, জল ও মাস্ক তুলে দেন। এরইমধ্যে কংগ্রেস অভিযোগ করে, পরিযায়ী শ্রমিকদের জন্য কিছুক্ষণের জন্য আটক করে পুলিশ! কিন্তু, দিল্লি পুলিশের বক্তব্য, নিয়ম ভেঙে পরিযায়ী শ্রমিকরা একসঙ্গে অনেকে গাড়িতে উঠেছিল, তাই আটকানো হয়েছিল। কিন্তু, পরে কংগ্রেস, তাদের জন্য পৃথক পৃথক গাড়ির ব্যবস্থা করে দেয় বাড়ি ফেরার জন্য।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
