কলকাতা: চাকরি ক্ষেত্রে ফের বড় সুযোগ। উত্তর-পশ্চিম রেলওয়ে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস নিয়োগ ২০২৬-এর জন্য ২,০০৮টি প্রশিক্ষণ পদ প্রকাশ করেছে ভারতীয় রেল। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া ৭ই অক্টোবর থেকে শুরু হবে। যোগ্য প্রার্থীরা ৬ই নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন অবশ্যই রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, জয়পুরের অফিসিয়াল ওয়েবসাইট, rrcjaipur.in-এর মাধ্যমে করতে হবে। এই নিয়োগটি ২০২৬-২৭ সালের জন্য অ্যাপ্রেন্টিস আইন ১৯৬১-এর অধীনে পরিচালিত হচ্ছে। আজমির, বিকানের, জয়পুর এবং যোধপুরের ইউনিট সহ উত্তর-পশ্চিম রেলওয়ের বিভিন্ন বিভাগ এবং ওয়ার্কশপের জন্য নিয়োগ হবে।

Continues below advertisement

কোন কোন পদের জন্য আবেদন করতে পারবেন ? 

উত্তর-পশ্চিম রেলওয়ের এই নিয়োগ প্রক্রিয়ায় আটটি ইউনিট জুড়ে মোট ২,০০৮টি প্রশিক্ষণ পদের উল্লেখ রয়েছে। জয়পুর বিভাগের জন্য ৫৮০টি পদ, এরপরে বিকানের বিভাগের জন্য ৫২৪টি এবং আজমের বিভাগের জন্য ৫০০টি পদ। যোধপুর বিভাগে ১৩৪টি, বিটিসি ক্যারেজ আজমেরে ১০১টি, বিটিসি লোকো আজমেরে ৬৯টি, ক্যারেজ ওয়ার্কশপ বিকানেরে ৩৩টি এবং ক্যারেজ ওয়ার্কশপ যোধপুরের জন্য ৬৭টি পদ রয়েছে। 

Continues below advertisement

ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, মেসন, পাইপ ফিটার, ডিজেল মেকানিক, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রনিক মেকানিক, কম্পিউটার অপারেটর ও প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, মেকানিক টুল মেইনটেন্যান্স এবং রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং সহ বিভিন্ন ট্রেডের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য যোগ্যতা কী ?

শিক্ষানবিশ পদের জন্য প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে ৫০% নম্বর সহ দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। নম্বরের কোনও রাউন্ডিং (পূর্ণসংখ্যায় রূপান্তর) অনুমোদিত হবে না। প্রার্থীদের অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে একটি ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। এই সার্টিফিকেটটি অবশ্যই NCVT বা SCVT দ্বারা সিকৃত হতে হবে। আবেদনের শেষ তারিখের মধ্যে প্রয়োজনীয় শিক্ষাগত এবং কারিগরি যোগ্যতা পূরণ করতে হবে। যেসব প্রার্থীর ফাইনাল রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি, তারা আবেদন করতে পারবেন না। 

বয়সসীমা কী? 

২০২৬ সালের ৬ই নভেম্বর পর্যন্ত প্রার্থীদের বয়স হতে হবে কমপক্ষে ১৫ বছর এবং সর্বোচ্চ ২৪ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST) প্রার্থীরা ৫ বছরের ছাড় পাবেন, অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী (OBC) প্রার্থীরা ৩ বছরের এবং শারীরিকভাবে অক্ষম (PwBD) প্রার্থীরা ১০ বছরের বয়সের ছাড় পাবেন। প্রাক্তন সেনা প্রার্থীরাও প্রতিষ্ঠিত নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

কোনও লিখিত পরীক্ষা হবে না। 

এই নিয়োগ প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, প্রার্থী বাছাইয়ের জন্য কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। দশম শ্রেণি এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রস্তুত করা হবে। দশম শ্রেণির ক্ষেত্রে, দশম শ্রেণি এবং সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের সাধারণ গড় বিবেচনা করা হবে। দশম শ্রেণির মেধা তালিকার জন্য সকল বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে। এরপর বিভাগ বা ইউনিট, ট্রেড এবং ক্যাটাগরি অনুযায়ী মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং উপলব্ধ আসন অনুযায়ী প্রার্থী নির্বাচন করা হবে। যদি কোনও প্রার্থীদের সমান নম্বর থেকে থাকে, তবে এ ক্ষেত্রে বয়সে যিনি বড়, সেই প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 

কীভাবে আবেদন করতে হবে ? 

১. আবেদন করার জন্য প্রার্থীকে প্রথমে রেলওয়ে রিক্রুটমেন্ট সেল জয়পুর-এর ওয়েবসাইট rrcjaipur.in- এ যেতে হবে।২. এরপর আপনাকে ওয়েবসাইটে ঢুকে লগ-ইন করতে হবে। ৩. লগ ইন করার পর অ্যাপ্লিকেশনটিতে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য পূরণ করতে হবে।৪. এরপর আপনাকে বাকি প্রয়োজনীয় কাগজপত্র পূরণ করতে হবে এবং ফি জমা দিতে হবে। ৫. অবশেষে, ফি জমা দেওয়ার পর ফর্মটি জমা (সাবমিট) করুন এবং নিশ্চিত হওয়ার পর সেই ফর্মটি ডাউনলোড করুন।


Education Loan Information:

Calculate Education Loan EMI