Russia India Direct Railway Service: আমেরিকা-ইরান যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। বিশ্বের সবথেকে ব্যস্ততম জ্বালানি রুটে উত্তেজনা সৃষ্টি হওয়ায় আটে গেছে বহু তেলবাহী জাহাজ। যার বড় ফল ভুগতে হয়েছে ভারতকে। রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে সমস্যায় পড়েছে ভারতী রাশিয়া দুই দেশে। এবার সেই সমস্যার সমাধান বড় বিকল্পের কথা বাবছে রাশিয়া। সরাসরি রেলপথে ভারতের সঙ্গে জুড়তে চাইছে মস্কো। খোদ রাশিয়ার সংবাদ সংস্থা টাসকে এই নিয়ে আশার কথা শুনিয়েছেন রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খুশনুলিন।
ভারত-রাশিয়া রেলপথ নিয়ে কী বলছে রাশিয়াসম্প্রতি রাশিয়ার তরফে বলা হয়েছে, ভারত মহাসাগরে পণ্য পরিবহণে অহেতুক সমস্য়া থেকে পরিত্রাণ পেতে চায় মস্কো। বসফোরাস ও হরমুজ প্রণালীতে উত্তেজনার কারণে বিকল্প পথ খুঁজছে রাশিয়া। রাশিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার মারাত খুশনুলিন বলেন, ভারতের সঙ্গে মালবাহী ট্রেন যাত্রার রুট তৈরি করতে আমরা তুর্কমেনিস্তান, ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে দিয়ে যাতায়াতের বিকল্প খুঁজছি। ভারতের সঙ্গে সংযোগকারী যেকোনও রুটকেই এই ক্ষেত্রে কার্যকর করা হতে পারে। এই রুট বাস্তাবায়িত হলে ভারতের সঙ্গে সরাসরি রেলপথে জুড়ে যাবে ভারত।
কী কারণে বিকল্প পথ বাছার পরিকল্পনা
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন শহরে যৌথ মিলিটারি হামলা করে আমেরিকা-ইজরায়েল। তেহরান সহ একাধিক জায়গায় হয় এই হামলা। পাল্টা যার জবাব দেয় ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস (IRGC)। আমেরিকার বিভিন্ন দেশের সেনাঘাঁটিতে হামলা করে ইরান। বাহরিন, জর্ডন, ইরাক, কাতার , কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, সৌদি আরবে হয় এই হামলা।
এরপরই ইরান লাগোয়া হরমুজ প্রণালীতে বিধিনিষেধ জারি করে তেহরান। আমেরিকা, ইজরায়েল ছাড়াও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা তেলের জাহাজগুলি আটকে দেয় ইরান। পরে শুরু হয় বম্বিং। দুই পক্ষের এই উত্তেজনায় মারাত্মক ক্ষতি হয় বিশ্বের অপরিশোধিত তেল বাজারের। হরমুজের এই পথ ধরেই বিশ্বের ২৫ শতাংশ ক্রুড অয়েলের ব্যবসা হয়। হরমুজ ধরেই বিভিন্ন দেশে যায় লিকুইফায়েড ন্যাচারাল গ্যাস (LNG)। যা আটকে যাওয়ায় রাতারাতি ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায় ক্রুড অয়েলের দাম। যার মারাত্মক প্রভাব পড়ে ভারতে। এখনও পর্যন্ত আমেরিকার চোক রাঙানি সত্ত্বেও রাশিয়ার থেকে পণ্য় বিশেষ করে ক্রুড অয়েল কিনে চলেছে ভারত। তবে বিগত দিনরে তুলনায় এই কেনার পরিমাণ কিছুটা কমেছে।
আরও পড়ুন : শিক্ষকদের অবসরের বয়স হবে ৬৫ বছর ? অষ্টম বেতন কমিশনে কী নতুন আপডেট
