শ্রীনগর: শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক গৃহবন্দি। ৬০ দিনের জন্য তাঁকে হাউজ় অ্য়ারেস্ট করা হয়েছে বলে খবর। আগামী ৬০ দিন কোনও মিছিল বা ধর্নায় অংশ নিতে পারেন না তিনি। লেহ্-র অতিরিক্ত জেলাশাসকের তরফে সোনমকে গৃহবন্দি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর হিল কাউন্সিল ভোটের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাচ্ছিলেন সোনম। তাঁকে ধর্নাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনাচক্রে  দু’দিন আগেই ভিডিও বার্তা পাঠিয়েছিলেন সোনম। সেই সময়ই তিনি জানিয়েছিলেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। (Sonam Wangchuk House Arrest)

Continues below advertisement

লাদাখ প্রশাসনের দাবি, পুলিশ রিপোর্টে জমা পড়েছিল তাদের কাছে। সোনমের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চিঠি দিয়েছিলেন লেহ্-র পুলিশ প্রধান। সেই মতোই অতিরিক্ত জেলাশসক ১৬৩ ধারা জারি করেছেন। বাড়ি থেকে বেরনোর অনুমতি নেই সোনমের। অর্ডারে বলা হয়েছে, 'এই মুহূর্ত থেকে নির্দেশ কার্যকর। আগামী ৬০ দিন পর্যন্ত কার্যকর থাকবে'। (Sonam Wangchuk News)

আরও পড়ুন: দুই বিমানের মুখোমুখি ধাক্কা, নাক ভাঙল একটির, বিমানবন্দরেই ভয়ঙ্কর দুর্ঘটনা

Continues below advertisement

আগামী ৪ ডিসেম্বর লাদাখ অটোনমাস হিল ডেভলপমেন্ট কাউন্সিলের নির্বাচন। গোড়া থেকেই এই নির্বাচনের বিরোধিতা করে আসছিলেন সোনম এবং লাদাখের স্থানীয় নেতৃত্ব। তাঁদের দাবি ছিল, শীতের মরশুমে এভাবে তাড়াহুড়োয় ভোট করালে প্রচুর মানুষ ভোট দিতে পারবেন না। কনকনে ঠান্ডা এড়াতে এই সময় অন্যত্র চলে যান অনেক বাসিন্দা। তাঁদের পক্ষে ভোট দিতে আসা সম্ভব নয়। 

আরও পড়ুন: নতুন উপগ্রহ পেল পৃথিবী, আছড়ে পড়ার সম্ভাবনা আছে কি? বিজ্ঞানীরা যা জানালেন…

সেই নিয়ে লাগাতার অবস্থান চালিয়ে যাচ্ছিলেন সোনমরা। তবে দু'দিন আগেই সোনম জানিয়েছিলেন, তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে। বাড়ির চারিদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে কোনও ভাবেই বেরোতে না পারেন তিনি। সোনম বলেন, "আমাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। সশস্ত্র বাহিনী বাড়ি ঘিরে রেখেছে আমার। অথচ সরকার বলছে, আমাকে শুধু বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে তারা। প্রশ্ন করি বলেই এই অবস্থা। গতবছর লাদাখে যে হত্যাকাণ্ড চলেছে, তা নিয়ে বিচারবিভাগীয় কমিশনের রিপোর্ট কই? কনকনে ঠান্ডার মধ্যে নিজেদের লোকজন বসিয়ে সাত তাড়াতাড়ি নির্বাচন কেন? গোটা লাদাখে প্রতিবাদ-আন্দোলন চলছে। আমার X, ইনস্টাগ্রাম, ইউটিউবের নাগাল যাতে না পান সকলে, পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে, তাও সুনিশ্চিত করা হয়েছে। দয়া করে এই বার্তা ছড়িয়ে দিন।"