নয়াদিল্লি : শীতের আমেজের মধ্যেই দেশের দক্ষিণ প্রান্তে ফের সক্রিয় হচ্ছে বৃষ্টির দাপট। বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হয়েছে ঘন মেঘের আস্তরণ। আর তা রা পড়েছে উপগ্রহ চিত্রে । ২৫ নভেম্বর ভারতের INSAT-3D এবং INSAT-3DR উপগ্রহ থেকে পাওয়া ছবিতে  দেখা গিয়েছে, দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ এবং সংলগ্ন সমুদ্রাঞ্চলে ঘন মেঘের উপস্থিতি। আর তাতেই ভারতের আবহাওয়া দফতর (IMD) দক্ষিণ ভারতে আগামী কয়েকদিনের ভিতরই তুমুল বৃষ্টিপাতের সংকেত দেখছে। 

Continues below advertisement

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, একাধিক সুসংগঠিত মেঘের বলয়। এর জেরেই দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ২৪ থেকে ২৭ নভেম্বরের মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি হতে পারে। ইতিমধ্যেই ওই অঞ্চলগুলিতে সতর্কতা জারি করা হয়েছে।

উপগ্রহ চিত্রে কী দেখা গেল 

Continues below advertisement

২৫ নভেম্বর ভারতের INSAT-3D এবং INSAT-3DR উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশ এবং সংলগ্ন সমুদ্রে ঘন মেঘের উপস্থিতি স্পষ্ট। বিশেষ করে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য অংশে মেঘের ঘনত্ব বেশি।INSAT-3DR-এর ছবিতে তামিলনাড়ু ও শ্রীলঙ্কার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব দিকের সাগরের উপর ঘন মেঘের আস্তরণ দেখা গিয়েছে। বঙ্গোপসাগরের মধ্যভাগেও একাধিক পুরু মেঘের বলয় নজরে এসেছে। অন্যদিকে, INSAT-3D-এর থার্মাল ইনফ্রারেড ছবিতেও দক্ষিণ ভারত ও পার্শ্ববর্তী সমুদ্রাঞ্চলে বিস্তৃত মেঘের উপস্থিতি ধরা পড়েছে।  আবহাওয়া দফতরের ব্যাখ্যা , বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম থেকে পশ্চিম-মধ্য অংশ পর্যন্ত নিম্ন বায়ুমণ্ডলীয় স্তরে একটি ইস্টারলি ট্রাফ (Easterly Trough) বিস্তৃত রয়েছে। পাশাপাশি, কোমোরিন অঞ্চল থেকে রায়ালসীমা পর্যন্ত আরও একটি Easterly Trough  তৈরি হয়েছে। এর সঙ্গে দক্ষিণ কেরল ও সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই একাধিক আবহাওয়া সিস্টেমের সম্মিলিত ফলে দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে মেঘের সঞ্চার হচ্ছে। তৈরি হচ্ছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। 

IMD-র পূর্বাভাস অনুযায়ী, ২৭ নভেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরল এবং মাহেতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হবে।