মালদা: মোবাইলে মিসড কল দেওয়া নিয়ে মালদায় দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হওয়ার অভিযোগ। জখম অন্তত সাতজন। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ায়। মেহের আলি নামে আহত এক ব্যক্তির দাবি, মঙ্গলবার এনাউল শেখ নামে এক প্রতিবেশীর মেয়ে তাঁর ছেলের মোবাইল ফোনে মিসড কিল দিচ্ছিল। এতে বিরক্ত হয়ে এনাউলের বাড়িতে যান মেহের আলি। কিন্তু, সামান্য একটা মিসড কল নিয়েই দু’পক্ষের মধ্যে বাদানুবাদ রীতিমতো উত্তপ্ত আকার নেয়। কিছুক্ষণের মধ্যেই তা গড়ায় হাতাহাতিতে। ধারাল অস্ত্র নিয়ে একে অপরের ওপর চড়াও হয় দু’পক্ষ। সংঘর্ষে মোট সাতজন আহত হয়েছে। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দুই পরিবারই।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
