উত্তর ২৪ পরগনা: সম্পর্কে টানাপোড়েনের জের। প্রেমিকাকে দেখাতে ‘আত্মঘাতী’ দ্বাদশ শ্রেণির ছাত্র! ভিডিও কলে আত্মহত্যা দেখল প্রেমিকা? শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। হাবড়ার পদ্মাপল্লি গ্রামের বাসিন্দা সুজয় মণ্ডলের সঙ্গে দক্ষিণ হাবড়ার বাসিন্দা এক যুবতীর সম্পর্ক তৈরি হয় বছর দেড়েক আগে। একে অপরের বাড়িতে যাতায়াতও ছিল দু’জনের। সুজয়ের পরিবারের দাবি, সম্প্রতি মেয়েটি অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। নতুন বন্ধুর সঙ্গে সোশাল সাইটে ছবিও দেয়। এটাই মেনে নিতে পারেনি সুজয়। সুজয় বারবার প্রেমিকাকে বোঝানোর চেষ্টা করে, যাতে সে সম্পর্ক না ভাঙে। মৃতের দিদি সুমনা মণ্ডল বলেন, বাড়িতে আসা যাওয়া ছিল। নতুন সম্পর্কে জড়ায় মেয়েটি। মৃতের বউদি পায়েল মণ্ডল বলেন, সম্প্রতি অমনোযোগী হয়ে পড়ে সুজয়। পরিবারের দাবি, শেষমেশ সম্পর্ক টিকিয়ে রাখতে মরিয়া সুজয় এদিন বান্ধবীকে ফোন করে বলে, সম্পর্ক না থাকলে সে আত্মহত্যা করবে। শুনে বান্ধবী নাকি পাল্টা তাকে বলে, তুমি প্রতিবার মুখে বলো। করে দেখাও। অভিযোগ, এরপরই সুজয় একটি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর বান্ধবীকে ভিডিও কল করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের দাবি, সুজয়ের মোবাইল ফোনটি যখন উদ্ধার হয়, তখনও সেটি ভিডিও কল মোডে ছিল। শেষ ভিডিও কলটি ছিল তাঁর বান্ধবীর সঙ্গেই। সুজয়ের পরিবারের সদস্যরা তাঁর প্রেমিকার বিরুদ্ধে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন। আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের কড়া শাস্তির দাবিতে এদিন সুজয়ের দেহ নিয়ে এলাকায় একটি মিছিলও করেন স্থানীয় বাসিন্দারা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
