উত্তর ২৪ পরগনা: যাঁর হাত ধরে শিক্ষার আলো পাওয়ার কথা, যাঁর দেখানো পথে জীবনে এগিয়ে চলার কথা... তাঁর বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ নাবালিকার!! সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তর ২৪ পরগনার বাগদায় গ্রেফতার গৃহশিক্ষক। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বাগদা। পুলিশ সূত্রে খবর, বাণেশ্বরপুরের বাসিন্দা সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে কখনও বাড়িতে এসে, কখনও বা বাড়িতে ডেকে পড়াতেন বিভূতি বিশ্বাস নামে এক যুবক। ছাত্রীর অভিযোগ, গত রবিবার বাড়িতে ডেকে পড়ানোর পর অন্য ছাত্রদের ছুটি দিয়ে দেন তিনি। সবাই চলে যাওয়ার পর ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর মুখ না খোলার জন্য গৃহশিক্ষক হুমকিও দেন বলে অভিযোগ। অভিযোগ, একইভাবে সোমবার রাতে ছাত্রীকে ধর্ষণ করেন বছর ২৮-এর ওই যুবক। সেই সময় ছাত্রীর চিত্কারে প্রতিবেশীরা ছুটে এলে ধরা পড়ে যান গৃহশিক্ষক। পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের অভিযোগের পাশাপাশি পকসো আইনেও মামলা রুজু হয়েছে ধৃতের বিরুদ্ধে। এলাকার বাসিন্দা ওই যুবকের এই কাণ্ডে হতবাক প্রতিবেশীরা! তাঁদের দাবি, কঠিন শাস্তি হোক ধৃতের।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
