শ্রীরামপুর: হুগলির শ্রীরামপুর পুরসভার তৃণমূলের মহিলা কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী, দাবি প্রত্যক্ষদর্শীদের। বছর আটচল্লিশের রমা নাথ শ্রীরামপুর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ২ নম্বর ডাউন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিলেন তৃণমূল কাউন্সিলর রমা নাথ। বেলা পৌনে ১২টা নাগাদ হাওড়াগামী ডাউন শেওড়াফুলি লোকালের সামনে তিনি ঝাঁপ দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূলের মহিলা কাউন্সিলরের। শেওড়াফুলি জিআরপি তাঁর মৃতদেহ উদ্ধার করে। কী কারণে আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
