কলকাতা: CPM, বিজেপির পর প্রার্থীতালিকা প্রকাশ করল তৃণমূলও। এদিন কালীঘাটে নিজের বাসভবন থেকে সাংবাদিক বৈঠক করে প্রার্থী তালিকা ঘোষণা করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২৯১টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করলেন তিনি। তবে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং, এই ৩টি কেন্দ্র সমঝোতা করা হয়েছে GTA-এর সঙ্গে।
প্রার্থীতালিকা প্রকাশের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানান এবারের নির্বাচনে ২২৬-এর বেশি ভোট পেয়ে জিতবে তৃণমূল। রীতিমতো একটি বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। তবে এবারের প্রার্থীতালিকায় নতুন কিছু চমক রেখেছে তৃণমূল। অনেক নতুন মুখ-কে সুযোগ দিয়েছে দল। পাশাপাশি ৫২ জন মহিলা প্রার্থী, ৯৫ জন তফসিলি জাতি-উপজাতি ও ৪৭ জন সংখ্যালঘু প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
৫২ জন মহিলা প্রার্থী কারা কারা এবং কোন কেন্দ্র থেকে ? ১. সংগীতা রায় বসুনিয়া - সিতাই ২. স্বপ্না বর্মণ - রাজগঞ্জ ৩. রীনা টোপ্পো এক্কা - ফাঁসিদেওয়া৪. রেখা রয় - কুশমণ্ডি ৫. অর্পিতা ঘোষ - বালুরঘাট ৬. কবিতা মণ্ডল - মানিকচক ৭. লিপিকা বর্মন ঘোষ - মালদহ ৮. সাবিনা ইয়াসমিন - সুজাপুর ৯. চন্দনা সরকার - বৈষ্ণবনগর ১০. শাওনি সিংহ রায় - মুর্শিদাবাদ ১১. প্রতিমা রজক - বড়ঞা ১২. শাহিনা মুমতাজ - নওদা ১৩. আলিফা আহমেদ - কালীগঞ্জ ১৪. বর্ণালী দে রায় - রানাঘাট উত্তর-পূর্ব১৫. মধুপর্ণা ঠাকুর - বাগদা১৬. ঋতুপর্ণা আঢ্য - বনগাঁ দক্ষিণ ১৭. বীণা মণ্ডল - স্বরূপনগর ১৮. চন্দ্রিমা ভট্টাচার্য - দমদম উত্তর ১৯. সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় - বরানগর২০. অদিতি মুন্সি - রাজারহাট গোপালপুর ২১. ঊষা রানি মণ্ডল - মিনাখাঁ ২২. ঝর্ণা সর্দার - সন্দেশখালি ২৩. নীলিমা বিশ্বাস মিস্ত্রি - বাসন্তী ২৪. বর্ণালী ধারা - কুলপি ২৫. শর্মিষ্ঠা পুরকায়স্থ - মগরাহাট পূর্ব ২৬. সোমাশ্রী বেতাল - সাতগাছিয়া ২৭. অরুন্ধতি মৈত্র (লাভলি) - সোনারপুর দক্ষিণ২৮. ফিরদৌসী বেগম - সোনারপুর উত্তর ২৯. রত্না চ্যাটার্জী - বেহালা পশ্চিম ৩০. নয়না বন্দ্যোপাধ্যায় - চৌরঙ্গী ৩১. ডাঃ শশী পাঁজা - শ্যামপুকুর ৩২. শ্রেয়া পাণ্ডে - মানিকতলা ৩৩. নন্দিতা চৌধুরী - হাওড়া দক্ষিণ ৩৪. প্রিয়া পাল - সাঁকরাইল ৩৫. স্বাতী খন্দকার - চণ্ডীতলা ৩৬. ডাঃ করবী মান্না - হারিপাল ৩৭. অসীমা পাত্র - ধনেখালি ৩৮. মিতা বাগ - আরামবাগ ৩৯. তাপসী মণ্ডল - হলদিয়া ৪০. প্রতিভা রানি মাইতি - নারায়ণগড় ৪১. শ্যামলী সর্দার - ঘাটাল ৪২. উত্তরা সিংহ (হাজরা) - গড়বেতা ৪৩. শিউলি সাহা - কেশপুর ৪৪. বীরবাহা হাঁসদা - বিনপুর ৪৫. সন্ধ্যা রানী টুডু - মানবাজার ৪৬. ডাঃ তনুশ্রী হাঁসদা - রানিবাঁধ ৪৭. শ্যামলী রায় বাগদি - ইন্দাস ৪৮. মন্দিরা দলুই - রায়না ৪৯. বসুন্ধরা গোস্বামী - পূর্বস্থলী উত্তর ৫০. নীলাবতী সাহা - সাঁইথিয়া ৫১. মমতা বন্দ্যোপাধ্যায় - ভবানীপুর
তালিকা ঘোষণার আগে বিজেপিকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কটাক্ষ করে বলেন, ''এত ভয় পাচ্ছেন কেন? শুভবুদ্ধির উদয় হোক।'' পাশাপাশি নির্বাচন কমিশনকে "বিজেপির কমিশন" বলে কটাক্ষ করলেন মমতা। তিনি বলেন, "ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। এখনও নির্বাচনের নোটিফিকেশন হল না, তার মধ্যেই মুখ্যসচিব থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব, ডিজি থেকে শুরু করে এডিজি ল অ্যান্ড অর্ডার, সমস্ত কমিশনার থেকে শুরু করে এসপি সব বদলে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন।''
