নয়াদিল্লি : জ্বালানি সংকটের আশঙ্কা রয়েছে দেশজুড়ে। গ্যাসের সরবরাহ নিয়ে এ রাজ্যের বিভিন্ন জায়গায় নানা অভিযোগ উঠছে। পেট্রোল-ডিজেল নিয়েও চিন্তিত সাধারণ মানুষ। যদিও পর্যাপ্ত LPG মজুত আছে বলে আশ্বস্ত করেছে কেন্দ্র। এই আবহে LPG নিয়ে বড় খবর সামনে আসছে। ভারতের পতাকাবাহী এলপিজি-বাহক দু'টি জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করছে বলে শিপ ট্র্যাকার ওয়েবসাইটের খবর। বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত খবর সামনে এসেছে। জাহাজ দুটি হল- BW Tyr ও BW Elm । Elm-এ রয়েছে HPCL এবং Tyr-এ রয়েছে BPCL। এই দুটি জাহাজ যদি শেষমেশ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে, তাহলে এনিয়ে ইরানের তরফে ভারতের ছটি এলপিজি-বাহী জাহাজ নিরাপদে পেরনোর সংকেত পাবে। এখন পর্যন্ত, ইরান কর্তৃপক্ষের ছাড়পত্র পাওয়ার পর ভারতের পতাকাবাহী চারটি এলপিজি জাহাজ হরমুজ জলপথ দিয়ে দেশে পৌঁছেছে। হরমুজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ, যা দিয়ে বিশ্বের এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল, গ্যাস এবং মূল্যবান পণ্য পরিবহন করে।

Continues below advertisement

ভারতের জন্য খুলে গেছে হরমুজ প্রণালী (Strait of Hormuz)। ইরান জানিয়ে দিয়েছে, বন্ধু দেশের জন্য খোলা থাকবে তাদের দরজা (Hormuz Opens For India)। ইরানের সরকারি টিভিতে এক সাক্ষাৎকারে বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করা হয়নি। পাঁচ বন্ধু দেশের জন্য এটি খোলা রয়েছে। এর মধ্যেই নাম রয়েছে ভারতের। অন্য দেশগুলির মধ্যে রয়েছে- রাশিয়া , চিন, পাকিস্তান, ইরাক।

দিন দিন ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকটের আশঙ্কা তীব্র হচ্ছে। যদিও এনিয়ে বারবার আশ্বস্ত করছে ভারত সরকার। পর্যাপ্ত মজুত আছে বলে জানানো হয়েছে। শুধু তা-ই নয়, গতকাল বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীর সঙ্গে এনিয়ে ভার্চুয়াল বৈঠকও করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 'টিম ইন্ডিয়া' হয়ে কাজ করলে, এই পরিস্থিতিও সাফল্য়ের সঙ্গে মোকাবিলা করা যাবে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের ফলে তৈরি পরিস্থিতিতে বিভিন্ন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে বৈঠকে এমনই মন্তব্য় করেন প্রধানমন্ত্রী। এবার ফের যুদ্ধের জন্য তৈরি হওয়া সংকটের মোকাবিলা কীভাবে করতে হবে তা নিয়ে বললেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, "এখন যে যুদ্ধ চলছে, তার থেকে তৈরি হওয়া সংকটের মোকাবিলা কীভাবে করতে হবে ? তা নিয়ে আমি সংসদে বিস্তারিত বলেছি। কাল, দেশের সব মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে। খুব ইতিবাচক আলোচনা হয়েছে। আজ সব জনতা-জনার্দনকে আবার বলব, দেশবাসীকে ফের বলব, আমাদের শান্ত মনে, ধৈর্য ধরে, একজোট হয়ে...মিলেমিশে এই সংকটের মোকাবিলা করতে হবে। পুরো বিশ্বজুড়ে সমস্যা সৃষ্টি করার মতো সংকট। আমাদের নিজেদের দেশকে নিয়ে সবথেকে বেশি চিন্তা করতে হবে। এটাই ভারতীয়দের সবথেকে বড় শক্তি। আমি উত্তরপ্রদেশের... দেশের সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানাচ্ছি, এই রকম সংকটে এমন কথা বলবেন না যা দেশের জন্য ক্ষতিকারক হতে পারে। যাতে ভারতের মঙ্গল হবে, সেটাই ভারত সরকারের নীতি এবং রণনীতি।"  

Continues below advertisement