নয়াদিল্লি: উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ ২ কোটিরও বেশি। যোগীরাজ্যে SIR-এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ। চূড়ান্ত তালিকায় মোট বাদ ২ কোটি ৪ লক্ষ ৪৫ হাজার। ভোটার তালিকায় থাকা ১ কোটি ৪ লক্ষ আনম্যাপড। মোট ৩ কোটি ২৬ লক্ষ জনকে নোটিস পাঠানো হয়। নোটিস পাঠানো ভোটারদের মধ্যে ৮৪ লক্ষ ভোটারের নাম উঠেছে। SIR-এর পর উত্তরপ্রদেশে মোট ভোটার ১৩ কোটি ৩৯ লক্ষ ৮৪ হাজার ৭৯২ । SIR-এর আগে মোট ভোটার ছিল ১৫ কোটি ৪৪ লক্ষ ৩০ হাজার ৯২।
যোগীরাজ্যে SIR-এর পর চূড়ান্ত তালিকা প্রকাশ, কত বাদ গেল ? রইল বিস্তারিত
১০ এপ্রিল যোগী রাজ্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করল জাতীয় নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের বাসিন্দারা voters.eci.gov.in এই ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। বলার অপেক্ষা রাখে না, ভোটের আগে এটা বড়সড় প্রভাব ফেলবে। কমিশনের তরফে বলা হয়েছে, ভোটাররা যেনও যত্ন সহকারে তাঁদের এপিং নং ব্যবহার করে মোবাইল নাম্বার-সহ ব্যক্তিগত যাবতীয় তথ্য মিলিয়ে দেখে নেয়।
কীভাবে দেখবেন ইউপি ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা ?
উত্তরপ্রদেশের ভোটাররা তাঁদের নাম, চূড়ান্ত ভোটার তালিকায় এল কিনা, একাধিক উপায়ে দেখতে পারেন। ভোটার কার্ডের এপিং নাম্বার দিয়ে দেখতে পারেন। নির্দিষ্ট স্থানে EPIC নাম্বার বসিয়ে , ক্যাপচা মিলিয়ে সার্চ করুন। পাশাপাশি আপনি মোবাইল নাম্বার ব্যবহার করেও আপনার নাম চূড়ান্ত তালিকায় আছে কিনা, দেখে নিতে পারেন। তবে আপনাকে যেই ফোন নাম্বারটি রেজিস্ট্রারে রয়েছে, সেই নাম্বার দিয়েই দেখতে হবে। ওটিপির সাহায্যে মিলিয়ে নিন। পার্সোনাল ডিটেলস দিয়েও আপনি চেক করতে পারেন।
ডাউনলোড করুন ভোটার তালিকার পিডিএফ
ডাউনলোড করুন ভোটার তালিকার পিডিএফ। নাগরিকরা জেলা ভিত্তিক ভোটার তালিকার পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন ইসিআই পোর্টাল থেকে। প্রথমে সিলেক্ট করুন উত্তরপ্রদেশ। আপনার জেলা সনাক্ত করুন এবং তারপর কোন বিধানসভা কেন্দ্র তা খুঁজে বের করুন। SIR Final Roll 2026। এর পর পিডিএফ ডাউনলোড ও সেভ করুন। উল্লেখ্য, এই এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পুনারায় ভোটার তালিকার সংশোধন করা হল। বৈধ ভোটারদের রেখে এবং অবৈধ ভোটারদের সরিয়ে দিয়ে চূড়ান্ত তালিকা সামনে আনল কমিশন।
