কলকাতা: অবশেষে কি শান্তির ইঙ্গিত? পশ্চিম এশিয়ায় দীর্ঘদিন থেকে আমেরিকা আর ইরানের মধ্যে যে সংঘর্ষ চলছে, অবশেষে কি সেই দ্বন্দ্ব মিটতে চলেছে? আমেরিকা ও ইরানের মধ্যে অবশেষে সংঘর্ষবিরতির ঘোষণা। ২ দেশের মধ্যে, সংঘর্ষবিরতির ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২ সপ্তাহ ধরে চলবে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘর্ষবিরতি। পাশাপাশি ইরানের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, ২ সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই করা হল সংঘর্ষবিরতির ঘোষণা।
যুদ্ধের শেষ, শান্তি ফিরছে পশ্চিম এশিয়ায়?
আমেরিকার সেনার তরফ থেকে ঘোষণা করা হয়েছে, 'সংঘর্ষবিরতি ঘোষণা করা হল, এবার হামলা বন্ধ করা হোক।' ইরান হরমুজ খুলবে, এই শর্তেই সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে আমেরিকা, দাবি ট্রাম্পের। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হবে, ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে করা পোস্টে ট্রাম্পের তরফ থেকে বার্তা এসেছিল, 'সাম্প্রতিক অতীতে ইরান এমন হামলা দেখেনি, যা আজ দেখবে। মঙ্গলবার রাতের মধ্যেই একটা সভ্যতার ধ্বংস হবে'। কিন্তু এরপরেই নাটকীয় মোড়! ইরানের ওপর পূর্বঘোষিত সেই 'হামলা', অন্তত ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে ট্রাম্পের তরফ থেকে।
তবে এই যুদ্ধবিরতির পিছনে, একটি শর্ত দিয়েছেন ট্রাম্প। কী সেই শর্ত? জানা যাচ্ছে, ট্রাম্প জানিয়েছেন যে, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে ও থাকবে, যখন ইরান 'সম্পূর্ণ এবং নিরাপদভাবে' হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেবে। ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাব নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যেই এই ঘোষণা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। অন্যদিকে, রাজনীতি পেরিয়ে, ইরানের রাস্তায় দেখা গেল, অন্য ছবি, খুশির ছবি। আমেরিকার সংঘর্ষবিরতির ঘোষণার পরেই উচ্ছ্বাসের ছবি ধরা পড়ল ইরানের বিভিন্ন শহরের রাস্তায়। রাস্তায় নেমে উচ্ছ্বাসপ্রকাশ করছেন ইরানের সাধারণ মানুষ।
