ওয়াশিংটন: সুরক্ষাবিধি ঠিকঠাক না মানা হলে আমেরিকায় প্রতিদিন গড়ে এক লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হবেন। এমনই আশঙ্কার কথা শোনালেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ টাস্ক ফোর্সের সদস্য ডাঃ অ্যান্টনি ফাওচি।তিনি বলেন, বর্তমানে দিনে ৪০ হাজার করে মানুষ আক্রান্ত হচ্ছেন। যদি ঠিকমতো সুরক্ষা বিধি সকলে না মানেন, তাহলে দিনে ১ লক্ষ মানুষ আক্রান্ত হলে আমি অন্তত অবাক হব না। আর সেটাই দুশ্চিন্তার। একটি অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, অতিমারী কি নিয়ন্ত্রণে এসেছে? অ্যান্টনি বলেন, যা ঘটছে, তাতে আমি খুশি নই। কারণ, আমরা ভুল দিকে এগোচ্ছি। যদি আক্রান্তের গ্রাফ দেখা যায়, তাহলে বোঝা যাবে যে, আমাদের জলদি কিছু করা প্রয়োজন। এখন একটা বিষয় পরিষ্কার—রাশ এখন আমাদের হাতে নেই। এটা ভীষণই চিন্তার।ওই বিশেষজ্ঞের মতে, কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা উত্তুরোত্তর বৃদ্ধি পাওয়া সত্ত্বেও মানুষ ভিড় করছেন, মাস্ক পরছেন না। বিভিন্ন বিষয়ে চালু হওয়া শর্তাবলি ও নিষেধাজ্ঞাকে গুরুত্ব দিচ্ছেন না। আমাদের সমস্যা বাড়বে বৈ কমবে না। এটা বন্ধ না হলে, আমাদের সামনে বড় বিপদ অপেক্ষা করে রয়েছে।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ২৬ লক্ষ এবং মারা গিয়েছেন ১.২৭ লক্ষ মানুষ।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
