কলকাতা : আপাতত বৃষ্টি থামবে না। একের পর এক আবহাওয়া-পরিস্থিতি ( Weather Update ) ঘিরে রয়েছে ভারতের এক বিরাট অঞ্চলকে। উত্তর ভারতে আপাতত চলতেই থাকবে বৃষ্টির দাপট। আবহাওয়া দফতর জানাচ্ছে, একের পর এক দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) আগামী কয়েক দিন এই অঞ্চলে প্রভাব ফেলতে চলেছে, যার ফলে আবহাওয়ায় প্রবল অস্থিরতা তৈরি হবে। সারাদিন মেঘলা আকাশ তো থাকবেই। ক্রমাগত চলবে হালকা বৃষ্টি। আবহবিদদের মতে, এই সিস্টেমগুলি সাম্প্রতিক সক্রিয় ঝঞ্ঝার তুলনায় দুর্বল হলেও, তা এক একে ভারতীয় উপমহাদেশে প্রবেশ করবে। ফলে আবহাওয়া এখন স্থিতিশীল হবে না। এর প্রভাবে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় সপ্তাহজুড়ে মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি এবং তাপমাত্রার ওঠানামা দেখা যেতে পারে।

Continues below advertisement

কোথায় কোথায় প্রভাব পড়তে পারে? 

একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা সোমবার, ২৩ মার্চ, বিশেষ করে দিল্লি-এনসিআর, হরিয়ানা, পাঞ্জাব, উত্তর রাজস্থান এবং চণ্ডীগড়ে প্রভাব ফেলতে পারে। দিনভর মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সিস্টেম থেকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা নেই। প্রায় ৬০–৭০ শতাংশ এলাকা শুষ্কই থাকতে পারে এবং শুধুমাত্র কিছু বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টিপাত দেখা যাবে।

Continues below advertisement

তুষারপাতের সম্ভাবনা

হিমালয় সংলগ্ন এলাকায় এই একই সিস্টেমের প্রভাবে কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। যদিও তুষারপাত খুব বেশি না হওয়ারই সম্ভাবনা । তবে উচ্চ পার্বত্য এলাকায় তাপমাত্রা কমতে পারে। এরপর ২৪ ও ২৫ মার্চ উত্তর ভারতে সাময়িকভাবে আবহাওয়া একটু পরিষ্কার ও শুষ্ক হবে।  তবে এই বিরতি খুব বেশি দিন স্থায়ী হবে না। আবার ২৬ মার্চের আশেপাশে আরও একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা এই অঞ্চলে প্রবেশ করতে পারে, যার ফলে আবার মেঘলা আকাশ ও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। একের পর এক এই ধরনের সিস্টেমের আগমনে উত্তর ভারতের আবহাওয়া  পরিবর্তনশীলই থাকবে। 

পশ্চিমবঙ্গের আবহাওয়া

এদিকে পশ্চিমবঙ্গে IMD-র দেওযা পূর্বাভাস অনুযায়ী, রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল।  এরপর সোমবারও থাকবে হলুদ সতর্কতা জারি থাকবে। ওইদিনও পুরুলিয়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভিজতে পারে কলকাতাও। তবে দক্ষিণবঙ্গের জন্য মঙ্গলবারের জন্য কোনও আবহাওয়া সতর্কতা নেই।