সঞ্চয়ন মিত্র, কলকাতা : সকাল থেকে মেঘলা আকাশ। কালো মেঘের চাদরে মুখ ঢেকেছে তিলোত্তমা। আবহাওয়া দফতরের পূর্বাভাস,  ২-৩ ঘণ্টার মধ্যে নামবে ভারী বৃষ্টি। 

ভারী বৃষ্টিতে ভিজবে মহানগর। কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবারই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। এখন পূর্বাভাস,  ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।

 বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে  ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।                                                  

 জুনের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় বর্ষা ?

 জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে ঢুকে পড়বে বর্ষা। আগামী দু তিন দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়বে নিকোবর দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আন্দামান সাগরে। আন্দামানে মৌসুমী বায়ু ঢোকার নির্ধারিত দিন ২২ মে। এরপর ভারতের মূল ভূখণ্ড কেরলে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১ জুন। উত্তরবঙ্গে ৭জুন প্রথম জলপাইগুড়ি জেলায় প্রবেশ করে বর্ষা। জুনের দ্বিতীয় সপ্তাহ নির্ধারিত দক্ষিণবঙ্গে জন্য। কলকাতায় বর্ষা প্রবেশের নির্ধারিত তারিখ ১১ জুন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু অংশে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বা বর্ষা।

আরও পড়ুন :

হাইপারটেনশন থেকে হতে পারে চোখের ভয়ঙ্কর রোগ, হারাতে পারেন দৃষ্টিও !

7 Day's Forecast
DateMin TempMax TempWeather
18-May27.037.0
Thunderstorm with rain
19-May28.037.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
20-May28.037.0
Thunderstorm with rain
21-May28.036.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
22-May28.036.0
Mainly Clear sky
23-May29.036.0
Mainly Clear sky
24-May28.038.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm