নয়াদিল্লি : প্রয়োজনীয় ভোট পড়েনি। লোকসভায় মহিলা সংরক্ষণ-সহ বিল পাস করাতে পারল না কেন্দ্র। সংবিধান (১৩১তম সংশোধনী) বিল ২০২৬ পাস করানোর জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন ছিল কেন্দ্রের। কিন্তু, সেই সংখ্যক ভোট তারা পায়নি। বিলের পক্ষে ভোট পড়ল ২৯৮, বিপক্ষে ভোট দেন ২৩০ সাংসদ। এদিন ভোটদান পর্বে সংসদে উপস্থিত হন ৫২৮ জন সদস্য। এরমধ্যে ২৯৮ জন বিলের পক্ষে ভোট দেন এবং এর বিরোধিতা করেন ২৩০ জন সাংসদ। কিন্তু, NDA-র দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩৫২ ভোট। কাজেই বিল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বলে জানিয়ে দেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা।
