নয়ডা: রাস্তায় হামাগুড়ি দিচ্ছে দুধের শিশু। একটুর জন্য বিপদ এড়ানো গেল। দ্রুতগতিতে গাড়ি ছুটিয়ে আসছিলেন এক ব্যক্তি। হামাগুড়ি দিতে দিতে হঠাৎ সেই গাড়ি সামনে এসে পড়ে শিশুটি। চোখের সামনে এমন দৃশ্য দেখে চমকে যান গাড়ির চালক। তবে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধি কাজে লাগান তিনি। কোনও রকমে শিশুটির থেকে তফাত রেখে ব্রেক কষেন। গাড়ির ড্যাশক্যাম ফুটেজে গোটা বিষয়টি ধরা পড়েছে। (Toddler on Road)

Continues below advertisement

নয়ডা সেক্টর ৬৯-এর ঘটনা। @safecars_india ভিডিওটি সামনে এনেছে। গাড়িটির ড্যাশক্যাম ফুটেজে দেখা গিয়েছে, ফাঁকা রাস্তা ধরে ছুটে চলেছে গাড়িটি। সামনে রয়েছে একটি মোটরসাইকেলও। হঠাৎই হামাগুড়ি দিতে দিতে গাড়ির সামনে এসে পড়ে শিশুটি। চোখে আলো পড়ায় হামাগুড়ি দেওয়া বন্ধ করে, রাস্তার উপরই বসে পড়ে। সেই অবস্থায় ব্রেক কষে গাড়িটি। (Viral Video)

গাড়ির চালকই প্রথম শিশুটিকে দেখতে পান। তিনিই সতর্ক করেন মোটর সাইকেল আরোহীকে। নইলে ভয়ঙ্কর বিপদ ঘটে যেতে পারত। ব্রেক কষার পর জোরে জোরে হর্ন বাজাতে থাকেন গাড়ির চালক। কিছু ক্ষণ পর এক মহিলা ধীর পায়ে হেঁটে এসে রাস্তা থেকে তুলে নেন শিশুটিকে। কিন্তু তাঁর আচরণ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছেন। 

Continues below advertisement

আরও পড়ুন: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

হামাগুড়ি দিতে দিতে শিশুটি রাস্তায় কী করে এসে পড়ল, কেন কারও নজর পড়ল না তার উপর, উঠছে প্রশ্ন। যে মহিলাটি শেষ পর্যন্ত তাকে তুলে নিয়ে যান, তাঁর আচরণ নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন নেটিজেনরা। তাঁদের মতে, শিশুকে ওই অবস্থায় দেখলে হন্তদন্ত হয়ে ছুটে আসাই দস্তুর। কিন্তু ওই মহিলা একেবারে নির্বিকার ছিলেন। শিশুটিকে বোড়ে করে টাকা হাতানোর ছক থাকতে পারে বলেও দাবি করেন কেউ কেউ।

আরও পড়ুন: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?

গাড়ির চালকের উদ্দেশে একজন লেখেন, ‘ভাই, আপনি শিশুটির প্রাণ বাঁচালেন। মহিলার আচরণেই বোঝা যাচ্ছে, শিশুটির প্রতি কত দরদ তাঁর’। অন্য একজন লেখেন, ‘আমার মনে হয় বেঁচে গেলেন উনি। মহিলার আচরণ খুব ক্যাজুয়াল। মনে হচ্ছে, উনি যেন অপেক্ষাই করছিলেন কিছু ঘটার। অপহরণের অভিযোগও তুলতে পারতেন। চাইতে পারতেন টাকা’।