নয়াদিল্লি: খেলে বেড়াচ্ছে সব বন্ধুরা। নীচের সিঁড়িতে বসে শুধু সে। মুখে অনাবিল হাসি, কিন্তু শরীরে আড়ষ্টতা স্পষ্ট। ক্যামেরার ফোকাস তার উপর থাকলেও, একরত্তির চোখ আটকে বন্ধুদের উপর। আর সেই ভিডিও-ই ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। শারীরিক ভাবে অক্ষম ওই ছোট্ট মেয়ে কাঁদিয়ে ছাড়ল নেটিজেনদের। (Viral Video)

Continues below advertisement

দিবা চৌধরি নামের এক তরুণী ওই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওয় দেখা গিয়েছে, পাড়ার গলিতে খেলে বেড়াচ্ছে কিছু খুদে। গলির উপর একটি বাড়ি থেকে যে সিঁড়ি নেমে এসেছে, তার নীচের ধাপটিতে বসে রয়েছে ছোট্ট একটি মেয়ে। গোলাপি রংয়ের টি-শার্ট এর ধূসর রংয়ের প্যান্ট পড়ে রয়েছে সে। (Disabled Girl Smiling Video

তবে প্রথমেই চোখ যায় ওই মেয়েটির শরীরের দিকে। পরনের টি-শার্টের হাতা ঝুলতে দেখা গিয়েছে শুধু। হাত নেই মেয়েটির। তাই বাকিদের সঙ্গে খেলায় অংশ নিতে পারেনি সে। তবে নিজে খেলায় অংশ নিতে না পারলেও, বাকিদের দেখে চোখেমুখে অদ্ভুত প্রশান্তি তার। ঠোঁটের কোনে ঝুলছে অনাবিল হাসি।

Continues below advertisement

ভিডিওটি পোস্ট করে দিনা নামের ওই তরুণী লেখেন, ‘বসে বসে শুধু হাসছে, নিজের সব দুঃখ ভুলে হাসছে শুধু’। ভিডিটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন আরও অনেকেই। এক জন লেখেন, ‘ঈশ্বর ওঁকে দুনিয়ার সমস্ত সুখ দিন। কখনও যেন নিজের খামতে বড় না হয়ে ওঠে। মিষ্টি মেয়ের গোটা জীবন যেন এভাবে হাসতে হাসতেই কেটে যায়’। আর একজন লেখেন, ‘বলা হয়, ঈশ্বর সকলের ভাগ্য নির্ধারণ করেন। কিন্তু শিশুর ভাগ্যলিখন করতে গিয়ে কি একবারও হাত কাঁপল না ঈশ্বরের?’

ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনেকেই। এই ডিজিটাল যুগে বসে এমন বিরল মুহূর্তে চোখ ভিজে গিয়েছে তাঁদের। ছোট্ট মেয়ের হাসির প্রশংসাও করেছেন অনেকে। ভালবাসা, স্নেহই ঝরে পড়েছে সকলের মন্তব্যে।