February 2025 Graha Gochar: ফেব্রুয়ারিতে সূর্য-শনির জোড়া যোগে ৫ রাশির বিপদ, দুর্ভোগের সবে শুরু?

ABP Ananda   |  01 Feb 2025 01:49 PM (IST)
February 2025 Graha Gochar: ফেব্রুয়ারিতে সূর্য-শনির জোড়া যোগে ৫ রাশির বিপদ, দুর্ভোগের সবে শুরু?

পাঁচ রাশির জীবনে নেতিবাচক প্রভাব

1

জ্যোতিষ গণনা অনুযায়ী এ বছরের ফেব্রুয়ারি মাসে মকর ও কুম্ভ-সহ একাধিক রাশির জাতকরা সমস্যায় জড়াতে পারেন। এই মাসে সূর্য ও মঙ্গল-সহ ৪ গ্রহ রাশি পরিবর্তন করবে।

2

মাসের প্রথম দিকে বৃহস্পতি মার্গী হবে। এর পর বুধ কুম্ভে প্রবেশ করবে। আবার তার পরের দিনই সূর্যও কুম্ভ রাশিতে প্রবেশ করে যাবে। উল্লেখ্য কুম্ভ রাশিতে আগে থেকেই শনি উপস্থিত। অর্থাৎ কুম্ভে দুই শত্রু সূর্য ও শনি মুখোমুখি হবে।

3

যার অশুভ প্রভাব পড়ে বেশ কিছু রাশির ওপর। এর পর মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ করে যাবে। অবশেষে এই মাসের শেষের দিকে বুধ পুনরায় রাশি পরিবর্তন করবে ও মীনে গোচর শুরু করবে। গ্রহের এই ফেরবদল পাঁচ রাশির জীবনে নেতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে।

4

ফেব্রুয়ারির মাসের গ্রহগতি সিংহ জাতকদের দাম্পত্য জীবনে অবসাদ সৃষ্টি করতে পারে। এ সময় নিজের স্ত্রীর আবেগ বুঝতে হবে এই রাশির জাতকদের। তা না-হলে অবসাদ বাড়তে পারে। এ ছাড়া কোনও নতুন কাজ শুরু করবেন না। অংশীদারীর ব্যবসা করেন যাঁরা, তাঁদের সমস্ত কিছু নিজের নজরে রাখতে হবে। চাকরিজীবী জাতকদের পদোন্নতির জন্য আপাতত অপেক্ষা করতে হবে।

5

বৃশ্চিক রাশির জাতকরা নিজের পরিবারের জন্য সময় বের করুন। পারিবারিক কলহ ও বিবাদ হতে পারে। আবার নিজের মায়ের কারণে চিন্তিত থাকবেন। আবার এই রাশির যে জাতকদের হৃদরোগ রয়েছে, তাঁদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। এই মাসে নিজেকে অবসাদ থেকে দূরে রাখুন। অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করবেন না।

6

​ফেব্রুয়ারি মাসে গ্রহ গোচর রাশিফল অনুযায়ী, মকর রাশির জাতকদের নিজের বাণী নিয়ন্ত্রণে রাখতে হবে। তা না-হলে পরিবারিক কলহ বাড়তে পারে। ভেবেচিন্তে লগ্নি করুন। সাবধানে গাড়ি চালান। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে কোনও ধরনের লেনদেন শুভ নয় এ সময়। আবার যে জাতকরা গোপন বিদ্যা অর্জন করছেন, তাঁরা ভালো পরিণাম পাবেন। নিজের পরিকল্পনা সম্পর্কে কাউকে কিছু জানাবেন না।

7

কুম্ভ রাশির জাতকদের হাড়ে সমস্যা হতে পারে। নিজের দাম্পত্য জীবনেও মনোনিবেশ করতে হবে এই রাশির জাতকদের। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে দেবেন না। অংশীদারীর কাজে ভালো আয় সম্ভব। ব্যাঙ্ক থেকে অর্থ সাহায্য পেতে পারেন। মহিলা বন্ধুর সঙ্গে কোনও কাজ শুরু করতে পারেন। নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা করে থাকলে টাকা-পয়সার বিষয় সৎ থাকুন।

8

মীন রাশির জাতকদের নিজের ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে, তা না-হলে আর্থিক সমস্যা সম্ভব। এ সময় অনাবশ্যক যাত্রা করতে হতে পারে। এর ফলে সময় নষ্ট হবে। স্বাস্থ্যের যত্ন নিন। বিরোধীদের থেকে দূরে থাকুন। শত্রুরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই সতর্ক থাকুন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • February 2025 Graha Gochar: ফেব্রুয়ারিতে সূর্য-শনির জোড়া যোগে ৫ রাশির বিপদ, দুর্ভোগের সবে শুরু?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন