Budh Uday 2026: টাকা নয়ছয়, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, বাড়িতে অশান্তি বুধের উদয়ে ৩ রাশিতে চরম বিপদের আশঙ্কা

ABP Ananda   |  20 May 2026 06:56 AM (IST)
Budh Uday 2026: টাকা নয়ছয়, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, বাড়িতে অশান্তি বুধের উদয়ে ৩ রাশিতে চরম বিপদের আশঙ্কা

বুধের উদয়ে বাড়বে বিপদ!

1

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের অবস্থান পরিবর্তন মানুষের জীবনেও বড় প্রভাব ফেলে। এবার মে মাসে বুধ গ্রহের উদয়কে ঘিরে বাড়ছে জ্যোতিষ মহলের আলোচনা। আগামী ২৩ মে রাত ৮টা ২ মিনিটে বুধের উদয় হতে চলেছে বৃষ রাশিতে।

2

তবে এই পরিবর্তন সব রাশির জন্য শুভ হবে না বলেই মত জ্যোতিষবিদদের। বিশেষ করে মিথুন, মকর এবং কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে বাড়তে পারে সমস্যা ও মানসিক চাপ।

3

জ্যোতিষ গণনা অনুযায়ী, কন্যা রাশির ক্ষেত্রে বুধের উদয় ব্যবসা ও আর্থিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। পড়াশোনাতেও বাধা আসার আশঙ্কা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যের দিকেও বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

4

অন্যদিকে মকর রাশির জাতকদের ক্ষেত্রে কথাবার্তা ও আচরণে সমস্যা তৈরি হতে পারে। অফিস বা পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। এমনকি বিনিয়োগের ক্ষেত্রেও আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হয়েছে। তাই বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

5

মিথুন রাশির জাতকদের জন্যও এই সময়টা খুব একটা সুখকর নয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিভ্রান্তি বাড়তে পারে। ভুল সিদ্ধান্তের কারণে গুরুত্বপূর্ণ কাজ আটকে যেতে পারে। চাকরিক্ষেত্রেও চাপ বাড়ার আশঙ্কা রয়েছে।

6

জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, এই সময় প্রতিদিন ‘ওঁ ব্রাঁ ব্রীং ব্রৌং সঃ বুধায় নমঃ’ মন্ত্র জপ করলে শুভ ফল মিলতে পারে। পাশাপাশি সবুজ রঙের ব্যবহার বাড়ানো ও গুরুজনদের সম্মান করার পরামর্শও দেওয়া হয়েছে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Budh Uday 2026: টাকা নয়ছয়, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি, বাড়িতে অশান্তি বুধের উদয়ে ৩ রাশিতে চরম বিপদের আশঙ্কা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন