✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

কোন রাশির জাতকের আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে,সম্মান প্রাপ্তি যোগ কোন রাশিক জাতকের, দেখুন আজকের রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  27 Mar 2020 06:48 AM (IST)
কোন রাশির জাতকের আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে,সম্মান প্রাপ্তি যোগ কোন রাশিক জাতকের, দেখুন আজকের রাশিফল
1

সকালের দিকে স্ত্রীর জন্য মন চঞ্চল থাকতে পারে। আজ সারা দিন কোনও ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পরে। নিজের বুদ্ধির বলে শত্রুর মোকাবেলা করতে সক্ষম হবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। দিনের শেষ ভাগে সম্মান প্রাপ্তি যোগ রয়েছে। কর্মচারীর বেপরোয়া আচরণে ব্যবসায় গোলযোগ। নিজের বুদ্ধিতে আইনি সমস্যার হাত থেকে মুক্তি পাবেন। পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে।

2

আজ সব কাজে সুনাম পেতে পারেন। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা। বাসস্থান কেনাবেচার পরিকল্পনা এখন বন্ধ রাখুন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে অশান্তি বাধতে পারে। ছোটখাটো কোনও আঘাত লাগতে পারে। আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে। অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে।

3

আজ সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে। প্রেমে আপনার আজ একটু কষ্ট বাড়তে পারে। স্ত্রীর স্বাধীনচেতা স্বভাবের জন্য সংসারে অশান্তি। সন্তানদের কাজের জন্য সাহায্য করতে হতে পারে। ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করার আগে ভাল ভাবে ভেবে দেখুন। বন্ধু সমাগমে উৎফুল্লতা বৃদ্ধি পাবে। আপনার সহ্য ক্ষমতা আপনাকে বাঁচাবে। অযথা কথা খুব কম বলবেন। কোমরে কোনও সমস্যা থাকতে পারে।

4

কর্মস্থানে কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর দ্বারা ব্যবসায় শুভ কিছু হওয়ার ইঙ্গিত। প্রতিবেশীর সঙ্গে শত্রুতার আশঙ্কা। ভাল কাজের বদলে হতাশা জুটবে। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে ভাল করে চিন্তা করে। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতা আসবে। কোনও ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন। বুদ্ধি বলে জয় আসবে। বাবার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে।

5

ব্যবসায় অর্থ প্রাপ্তি যোগ আছে। নিজের ভুল সংশোধন করায় ব্যবসায় উন্নতি। গুরু জনের শরীর নিয়ে চিন্তা থাকবে। দূরে বেড়াতে না যাওয়াই ভাল হবে। বিশেষ উচ্চ কোনও কাজ করায় সমাজে মর্যাদা লাভ হতে পারে। চিকিৎসার কাজে সারা দিন অস্থিরতা থাকবে। সন্তানের বায়না পূরণ করতে হবে। আজ কোনও ভাল খবর পেতে পারেন।

6

অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। গুরুজনদের সদুপদেশে কর্মে উন্নতি। সন্ধ্যার দিকে কর্মক্ষেত্রে নিজের দোষে খারাপ পরিস্থিতির শিকার হবেন। পরোপকারে সংসারে শান্তি ভঙ্গ হবে। সজ্জন ব্যক্তির সান্নিধ্যে সুখ পাবেন। সন্তানের কাজের ফলে আনন্দ ও গর্ববোধ হবে। সম্পত্তি নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চপদস্ত চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে শুভ কাজের জন্য খরচ হবে। পায়ের নীচে কোনও আঘাত থেকে সাবধান থাকুন।

7

আজ কোনও প্রতিযোগিতায় অংশ না নেওয়াই ভাল হবে। বেড়াতে গিয়ে সমস্যায় পড়তে পারেন, সাবধান থাকুন। ভাই বা বোনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা। শত্রুর সঙ্গে চুক্তিতে কাজ সমাধান। প্রেমে নতুন মোড় আসার সম্ভাবনা। আজ যে কোনও নতুন ব্যবসার জন্য চেষ্টা করতে পারেন। আজ সারা দিন বেশ আনন্দে কাটবে। বাড়ির লোক আপনাকে বুঝবে না আজ।

8

আজ সকাল থেকে একটু আর্থিক টানাটানি থাকতে পারে। নিজের নম্র স্বভাবের জন্য কর্মস্থলে পদোন্নতি। বাসস্থান পরিবর্তন নিয়ে খরচ বৃদ্ধি পাবে। পুরনো ঋণ শোধ হতে পারে। বাবার শরীর নিয়ে একটু চিন্তা থাকবে। নিজের ভুলের ফলে নানা দিক থেকে অপমানিত হতে পরেন। বাড়তি কোনও ব্যবসার কথা না ভাবাই শ্রেয়। রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে।

9

বাড়িতে উটকো অশান্তির আশঙ্কা। কোনও কারণে আপনার মানহানি হতে পারে। আজ আপনার বক্তব্যে সকলের মন জয় করতে সক্ষম হবেন। সঙ্গীত শিল্পীদের শুভ সময়। চাকরিতে বদলি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসায় জট থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্রোধ সংযত করা অতিরিক্ত প্রয়োজন। হঠাৎ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।

10

সকাল থেকে কাজের জন্য প্রচুর চিন্তা থাকবে। আজ ব্যবসা নিয়ে খুব সতর্ক থাকুন, বুদ্ধির ভ্রম ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আজ কোনও কারণে বিবাদের আশঙ্কা। ধর্ম আলোচনায় আজ আপনি খুব সুনাম অর্জন করবেন। আজ কোনও কারণে বাড়তি উপার্জন হতে পারে। শৌখিনতার জন্য খরচ হতে পারে। শরীরে সমস্যা থাকতে পারে। অতিরিক্ত আবেগ ক্ষতি ডেকে আনতে পারে।

11

শত্রুর জন্য ভয় কাটাতে পারবেন। আজ ব্যবসার ফল নিয়ে চিন্তা থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে। সন্তানদের চাকরির খবর নিয়ে আনন্দ। উকিলদের জন্য সামনে শুভ সময়। আজ খুব কাছের মানুষের জন্য আপনার ছোটখাটো কোনও ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের অবসান হতে পারে।

12

প্রিয় জনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা থাকবে। আজ যতটা সম্ভব ঈশ্বরের জন্য কিছু করার চেষ্টা করুন। অতিরিক্ত উদাসিনতা কর্মে ব্যাঘাত ঘটাতে পারে। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে অশান্তির আশঙ্কা। কেনাবেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে দুপুরের পরে করুন। বন্ধুদের কথা মেনে চললে বিপদের মুখে পড়তে পারেন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • কোন রাশির জাতকের আজ আয়ের সঙ্গে ব্যয় সমান থাকবে,সম্মান প্রাপ্তি যোগ কোন রাশিক জাতকের, দেখুন আজকের রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.