Shani Dev : ৫ রাশিতে শনি 'রুষ্ট' এখনও প্রায় একমাস, অর্থ-কেরিয়ারে ভোগান্তি চলবেই

শনিদেব (ফাইল ছবি)
যেমন কর্ম, তেমন ফল। অর্থাৎ, ভাল কাজে ভাল ফল। খারাপ কাজে খারাপ ফল। এ বিষয়ের নিয়ামক তিনি। তাই তো শনিদেবকে কর্মের দাতা বা দণ্ডদাতা হিসাবে বিবেচনা করা হয় জ্যোতিষশাস্ত্রে।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনি গ্রহকে কর্ম, ন্যায়বিচার, শৃঙ্খলা এবং কর্মফলের কারক বা নিয়ামক হিসেবে ধরা হয়। শনি যখনই তার গতিপথ পরিবর্তন করে বা বক্রি দশায় ঢুকে পড়ে, তখন তার প্রভাব কোনও না কোনওভাবে পরিলক্ষিত হয় ১২ রাশির ওপর।
জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুযায়ী, ৯ অক্টোবর পর্যন্ত শনির বক্রি গতি নির্দিষ্ট কিছু রাশির জাতক-জাতিকার ক্ষেত্রে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়িয়ে দিতে পারে।
এই সময়ে চাকরি, ব্যবসা, আর্থিক সিদ্ধান্ত এবং বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। তবে, কোনও জাতকের জন্মকুণ্ডলী, দশা এবং গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে এই প্রভাব ভিন্ন হতে পারে।
মেষ রাশি (Mesh Rashi)- মেষ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে বাড়তি চাপের সম্মুখীন হতে পারেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতপার্থক্যের সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।
কর্কট রাশি (Karkat Rashi)- আর্থিক বিষয়ে কর্কট রাশির জাতক-জাতিকাদের সতর্ক থাকা প্রয়োজন। কোনও বড় ধরনের বিনিয়োগ বা পার্টনারশিপ করার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা রাশি (Kanya Rashi)- কন্যা রাশির জাতক-জাতিকাদের চাকরি ও ব্যবসা- উভয় ক্ষেত্রেই ধৈর্যের পরিচয় দিতে হবে। প্রতিপক্ষ সক্রিয় হয়ে উঠতে পারে এবং আপনার কাজে দেরি হতে পারে।
বৃশ্চিক রাশি (Brishchik Rashi)- আর্থিক বিষয়ে বৃশ্চিক রাশির জাতকদের একটি ভারসাম্যপূর্ণ কৌশল নেওয়া প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে এবং বিনিয়োগ থেকে প্রত্যাশিত লাভ পেতে কিছুটা সময় লাগতে পারে।
মীন রাশি (Meen Rashi)- মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এটি ধৈর্য ও সংযম দেখানোর সময়। আপাতত পেশা পরিবর্তনের পরিকল্পনা স্থগিত রাখাই ভাল ।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।