Weekly Horoscope : বৃশ্চিকের বিনিয়োগে লাভ, প্রেম আসবে তুলার, কী বলছে আপনার রাশিফল

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  11 Jul 2022 02:24 PM (IST)
Weekly Horoscope : বৃশ্চিকের বিনিয়োগে লাভ, প্রেম আসবে তুলার, কী বলছে আপনার রাশিফল

বৃশ্চিকের বিনিয়োগে লাভ, প্রেম আসবে তুলার, কী বলছে আপনার রাশিফল

1

বিবাহিত ব্যক্তিরা ছুটি কাটাতে যেতে পারেন। আর্থিকভাবে সফল হতে পারেন। বিনিয়োগ করার কথা ভাবতে পারেন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। শিক্ষার্থীরা ভালো ফল আশা করতে পারেন।

2

কেরিয়ারে অগ্রগতি হবে। ভাল বেতনের চাকরির অফার পেতে পারেন ৷ জুয়া , ফাটকা খেলা, লটারিতে টাকা খরচ করবে না।কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় বজায় রাখুন। রিয়েল এস্টেট ক্ষেত্রে বিক্রি লাভজনক হতে পারে।

3

আপনার প্রিয়জনের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকুন। কারও অতিরিক্ত সমালোচনা করা বা অন্যদের সামনে আপনার মতামত জাহির করা থেকে বিরত থাকতে হবে।

4

আপনার বুদ্ধিমত্তা সবাইকে চমকে দেবে। ভাগ্যকে ধন্যবাদ দিন। আপনার পরিবারের, বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিন। যে সব শিক্ষার্থী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাঁরা ভাল ফলাফলের প্রত্যাশা করতে পারেন।

5

স্বাস্থ্যের যত্ন নিন। টেনশন করবেন না । কাজ করার আগে বিবেচনা করুন। ব্যয়ের উপর নজর রাখুন। ছাত্রদের প্রচেষ্টা ফলপ্রসূ হবে এবং বুদ্ধিমত্তা এবং ক্ষমতা দিয়ে শিক্ষকদের মনজয় করতে পারবেন। চাকরি পেতে পারেন।

6

স্বামী / স্ত্রীর সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হতে পারে, তাদের সঙ্গে শান্তভাবে এবং বিনয়ীভাবে কথা বলবেন। রিয়েল এস্টেট সংক্রান্ত লেনদেনে লাভ হতে পারে। পেট সংক্রান্ত স্বাস্থ্য সমস্যা হতে পারে।

7

যারা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে রয়েছেন তাদের জন্য সময়টি ভাল। উপযুক্ত সঙ্গীর সন্ধান পেতে পারেন। সকলের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলুন। কাজের উদ্দেশে ছোট ছোট ভ্রমণ করতে হতে পারে, যা সুবিধাজনক হবে।

8

এই সময়ের মধ্যে করা বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে উপকার আসবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য সময়টি ভাল। অন্যদের সঙ্গে আপনার সম্পর্ক সুন্দর হবে কারণ আপনি সবাইকে খুশি করতে চান।

9

আপনার মনে প্রফুল্ল ভাব বজায় থাকবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আপনি আধ্যাত্মিক আনন্দ উপভোগ করবেন। পেশার ক্ষেত্রে সবকিছু মসৃণভাবে চলবে। ভ্রমণের যোগ আছেে।

10

নিজেকে শক্ত রাখুন। কঠিন সময় কেটে যাবে। আপনার মনের খারাপ চিন্তা নিয়ন্ত্রণে রাখুন এবং অপ্রয়োজনীয় সমস্যা এড়াতে কথা বলার আগে বিবেচনা করুন। ত্বক সংক্রান্ত কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে।

11

আপনি এই সপ্তাহে বেশ কয়েকটি প্রকল্প বা চুক্তিতে কাজ পাবেন। যথেষ্ট আয় করবেন। কর্মজীবনে অগ্রগতির জন্য ভাল সুযোগ । অসমাপ্ত কাজ শেষ করতে সক্ষম হবেন। বাণিজ্যিক সম্প্রসারণের ভাল সুযোগ আসবে।

12

আপনার আর্থিক খরচ সম্ভবত বাড়তে চলেছে, যা আপনাকে আরও চাপে ফেলতে পারে। আপনার অর্থ ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। সামান্য অসাবধানতা আপনাকে অসুবিধায় ফেলতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জ্যোতিষ
  • Weekly Horoscope : বৃশ্চিকের বিনিয়োগে লাভ, প্রেম আসবে তুলার, কী বলছে আপনার রাশিফল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন