Rolls Royce EV: সাড়ে সাত কোটির ইভি ! চমকে দেবে রোলস রয়েসের এই নতুন মডেল

ABP Ananda   |  20 Jan 2024 12:42 PM (IST)
Rolls Royce EV: সাড়ে সাত কোটির ইভি ! চমকে দেবে রোলস রয়েসের এই নতুন মডেল

ছবি- রোলস রয়েস স্পেকটার

1

ভারতে প্রথম লাক্সারি ইভি নিয়ে নিয়ে এল রোলস রয়েস। আর এটাই ইভির দুনিয়ায় এখনও পর্যন্ত সবথেকে দামি গাড়ি হতে চলেছে। এর দাম শুরু হবে ৭.৫ কোটি থেকে। ব্রিটিশ লাক্সারি মার্কের আদলে রোলস রয়েস স্পেকটার মূলত ইভির ভবিষ্যতের বাজারকে হাতের মুঠোয় আনতে চাইছে। এর সঙ্গে থাকছে টু-ডোর কনফিগারেশন। ছবি- রোলস রয়েস

2

তবে কিছু কিছু জায়গায়, রোলস রয়েস ডিজাইনের আদলে তৈরি হলেও 'দ্য স্পেকটার'-এ ইভির সঙ্গে মানানসই বেশ কিছু স্টাইলিংয়ে পরিবর্তন আসবে বলে জানা গিয়েছে। গাড়ির আকার অনেকটাই এয়ারোডায়নামিক, যা কিনা অপটিমাম রেঞ্জের একটি ইভির জন্য খুবই দরকার। ছবি- রোলস রয়েস

3

রোলস রয়েস স্পেকটারের মডেলে এখনও পর্যন্ত সবথেকে চওড়া গ্রিল রাখা হয়েছে। সঙ্গে বাড়তি সংযোজন একটি স্প্লিট হেডলাইট। ছবি- রোলস রয়েস

4

আকারে বেশ অনেকটাই বড় এই গাড়ি, উপরের দিকে প্রায় ৫ মিটার পর্যন্ত বাড়তে পারে। ২৩ ইঞ্চির এয়ারো অপটিমাইজড হুইলের উপর এই গাড়ির মডেলটি দাঁড়িয়ে আছে যেখানে দু-দু'খানা দরজা রাখা হয়েছে এই মডেলে। ছবি- রোলস রয়েস

5

অন্যান্য রোলস রয়েসের থেকে এই মডেলটির লুক অত্যন্ত স্পোর্টি, ২২টি এলইডি লাইট, একটা রেকড প্রোফাইল রয়েছে যা এর ডায়নামিক নেচারকে বোঝায়। ছবি- রোলস রয়েস

6

রোলস রয়েস স্পেকটারের রিয়ারে যে লাইট লাগানো আছে তাতে অলঙ্কারের মত ডিটেইল রয়েছে। কিন্তু একইসঙ্গে এর ডিজাইন দুর্ধর্ষ, একথা স্বীকার করতেই হবে। ছবি- রোলস রয়েস

7

অন্যান্য রোলস রয়েসের মতই ইন্টিরিয়রে একটা স্টারলাইট হেডলাইনার থাকছে এই মডেলেও, কিন্তু এখন এটি ক্রমেই দরজার কাছাকাছি সরে এসেছে আর এতে যুক্ত হয়েছে হাই ডেফিনিশনের কাস্টমাইজেশন ফেসিলিটি। ছবি- রোলস রয়েস

8

ইভি হিসেবে 102kWh ব্যাটারি প্যাকের সঙ্গে এই স্পেকটার মডেলের রেঞ্জ হবে ৫৩০ কিমি। প্রযুক্তির দিক থেকে দেখতে গেলে স্পেকটারে থাকবে কানেক্টেড কার ফিচার্স, চারজন যাত্রীর বসার জন্য যথাযথ স্পেস আর বিস্পোক ফেসিলিটিও। মাত্র ৫ সেকেন্ডের মধ্যেই এই মডেলে গতি উঠতে পারবে ১০০ কিমি প্রতি ঘণ্টায়। ছবি- রোলস রয়েস

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • Rolls Royce EV: সাড়ে সাত কোটির ইভি ! চমকে দেবে রোলস রয়েসের এই নতুন মডেল
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন