Motovolt e-bike: অবিশ্বাস্য ফিচার্স! Motovolt বাজারে আনল নতুন ই-বাইক, ৯৯৯ টাকাতেই হবে বুকিং!

ABP Ananda   |  01 Jan 2024 05:30 PM (IST)
Motovolt e-bike: অবিশ্বাস্য ফিচার্স! Motovolt বাজারে আনল নতুন ই-বাইক, ৯৯৯ টাকাতেই হবে বুকিং!

ছবি- www.motovolt.co/urbn-e-bike ওয়েবসাইট থেকে

1

এসে গিয়েছে অত্যাধুনিক ফিচার্সের ই-বাইক বা ইলেকট্রিক চালিত সাইকেল। ভারতের অন্যতম জনপ্রিয় বাইক-নির্মাতা সংস্থা Motovolt বাজারে নিয়ে এল তাদের নতুন মডেলের ই-বাইক Motovolt URBN e-bike। দামে কম, মানে ভাল। সংস্থার দাবি, সস্তায় ভাল ই-বাইক নিতে গেলে মোটোভোল্টের কোনও বিকল্প নেই। ছবি- মোটোভোল্ট

2

ইতিমধ্যে সারা দেশের জনপ্রিয় আউটলেটগুলিতে পাওয়া যাবে এই ই-বাইক। একবার চার্জ দিলেই বাইকে করে যাওয়া যাবে প্রায় ১২০ কিলোমিটার পথ। রয়েছে BIS প্রযুক্তির ব্যাটারিও। ছবি- মোটোভোল্ট

3

২০২০ সালে তুষার চৌধুরী তৈরি করেন এই মোটোভোল্ট কোম্পানি, তারপর থেকেই বাইসাইকেলের দুনিয়ায় চুটিয়ে ব্যবসা করছে এই সংস্থা। ছবি- মোটোভোল্ট

4

৫টি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইক। নতুন-প্রজন্মের বাইকের মত সমস্ত প্রযুক্তি রয়েছে এতে, রয়েছে স্টাইলিশ লুকও। বড় টায়ার আর উন্নত সাসপেনশন একে অন্য যে কোনও ই-বাইক মডেলের থেকে আলাদা করেছে। ছবি- মোটোভোল্ট

5

দাবি, সম্পূর্ণ চার্জ দিলে এই ই-বাইক একটানা ৪ ঘন্টা চলতে পারে। আবার সম্পূর্ণ চার্জ হতেও এই বাইকের প্রায় ৪ ঘন্টা সময় লেগেই যায়। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টার গতি পেতে পারেন চালক। যদিও এই গতি অনেকটাই নির্ভর করে রাস্তার অবস্থার উপর। ছবি- মোটোভোল্ট

6

অত্যাধুনিক প্রযুক্তি এতে রয়েছে, খুব সহজে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেকশনের সুবিধে। অর্থাৎ, আপনার স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ মারফত কানেক্ট করে নিতে পারেন আপনার সাইকেলটিও। ছবি- মোটোভোল্ট

7

ই-বাইকটির সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের চাকায় ডুয়াল শক সাসপেনশন রয়েছে এই সাইকেলে। দুটি চাকাতেই লাগানো আছে ডিস্ক ব্রেক। ছবি- মোটোভোল্ট

8

চাকাগুলি প্রায় ২০ ইঞ্চি পরিধিযুক্ত। আর এর বড় চাকাই সাইকেলের প্রধান আকর্ষণের বিষয়। রাস্তা ভাল হোক বা খারাপ, এই ই-বাইক এমনভাবে তৈরি যাতে কখনও পারফরম্যান্সে ঘাটতি দেখা না দেয়। ছবি- মোটোভোল্ট

9

মোটোভোল্ট ই-বাইকের ওজন ৪০ কেজিরও কম যার ফলে রাস্তায় গতি তোলার ক্ষেত্রেও সেভাবে কোনও সমস্যার মুখোমুখি হবেন না চালক। ছবি- মোটোভোল্ট

10

Motovolt URBN e-bike-এর দাম বর্তমানে শুরু ৪৯,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ মাত্র ৫০ হাজার টাকা খরচ করলেই এই সাশ্রয়ী এবং অত্যাধুনিক ই-বাইকটি আপনি কিনে ফেলতে পারেন। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এখন বুকিং প্রাইস ৯৯৯ টাকা। ছবি- মোটোভোল্ট

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • Motovolt e-bike: অবিশ্বাস্য ফিচার্স! Motovolt বাজারে আনল নতুন ই-বাইক, ৯৯৯ টাকাতেই হবে বুকিং!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন