Maruti Suzuki Baleno Facelift : ক্রোম-গ্রিলে ঠাসা, মারুতি নিয়ে এল নতুন বালেনো ফেসলিফ্ট, দেখে নিন সব ছবি

তাপস দত্ত   |  06 Sep 2026 04:02 PM (IST)
Maruti Suzuki Baleno Facelift : ক্রোম-গ্রিলে ঠাসা, মারুতি নিয়ে এল নতুন বালেনো ফেসলিফ্ট, দেখে নিন সব ছবি

মারুতি নিয়ে এল বালেনো ফেসলিফ্ট।

1

ব্রেজার পর মারুতির এই গাড়ির দিকে নজর ছিল সবার। অবশেষে ভারতের বাজারে এসে গেল বালেনো ফেসলিফ্ট। সামনের দিকে অনেকটাই বদল হলেও পিছেন কোনও পরিবর্তন করেনি কোম্পানি। সাইডেও সেরকম কিছু দেখতে পারবেন না।

Continues below advertisement
2

এবার এই গাড়ির দাম রাখা হয়েছে ৬.০৯ লাখ টাকা। এবারও নেক্সা ডিলারশিপ থেকে পাওয়া যাবে মারুতির এই প্রিমিয়াম হ্যাচব্যাক। আগের থেকে বেশি আগ্রাসী চেহারা নিয়ে বাজারে এসেছে এই গাড়ি। সঙ্গে পাবেন ঠিক আগের মতোই নেক্সা এলইডি হেডল্যাম্প।

Continues below advertisement
3

নতুন বলতে এবার গাড়িতে পাবেন, অ্যাডভান্স ড্রাইভিং অ্য়াসিস্ট্যান্ট সিস্টেম বা (ADAS)। যা আপনাকে দেবে লেন ডিপার্টারের সুবিধা ছাড়াও, লেন কিপ অ্য়াসিস্টের মতো ফিচার। এ ছাড়াও ইমারজেন্সি ব্রেকিং সিস্টেম পাবেন এখানে।

4

ফিচারের দিকে দেখতে গেলে এবার পাবেন-৩৬০ ডিগ্রি ক্যামেরা, হেডস আপ ডিসপ্লে, স্মার্ট প্লে প্রো-প্লাস ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়ারলেস চার্জিং, ক্ল্যারিয়ন অডিও সিস্টেম, ৬টি এয়ারব্যাগ ছাড়াও আরও অনেক কিছু।

5

তবে এবার বদলে গেছে বালেনোর ইঞ্জিন। আগের থেকে বেশি রিফাইনমেন্ট ইঞ্জিন পাবেন এখানে। এবার এই গাড়িতে পাওয়া যাবে ১.২ লিটার জেড সিরিজের পেট্রোল ইঞ্জিন। এতে রয়েছে অটোমেটিক ও ম্যানুয়াল অপশন।

6

মারুতির সিগমা পেট্রোল ম্যানুয়াল এক্স শোরুম বেস মডেলের দাম রাখা হয়েছে ৬.০৯ লাখ। আগের একই মডেলের থেকে এই দাম ২০,০০০ টাকা বেশি। তবে কার ব্লগারদের মতে, কেবল উৎসবের আগে বাজার ধরতেই এই দামে পাওয়া যাবে গাড়ি। পরে এর দাম বাড়তে পারে।

7

আগে কেবল নেক্সা ব্লু, গ্র্যান্ডিউর গ্রে, আর্কটিক হোয়াইট, স্প্লেন্ডিড সিলভার, অপুলেন্ট রেড, ব্লুইশ ব্ল্যাক রঙে দেখতে পাবেন এই গাড়ি। সব মিলিয়ে ৭টি রঙে পাওয়া যাবে নতুন মারুতি সুজুকি বালেনো ফেসলিফ্ট।

8

তবে এই প্রথমবার সামনের আসনে ভেন্টিলেটেড সিটের সুবিধা দিয়েছে মারুতি। যা আপনাকে গরমে স্বস্তির অনুভূতি দেবে। সামনের দিকে ক্রোম গ্রিলে বদল ছাড়াও এবার সেরকম কিছু বদল দেখা যাবে না এখানে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • Maruti Suzuki Baleno Facelift : ক্রোম-গ্রিলে ঠাসা, মারুতি নিয়ে এল নতুন বালেনো ফেসলিফ্ট, দেখে নিন সব ছবি
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন