New Renault Duster: প্রতিদ্বন্দ্বী SUV-এর থেকে শক্তিশালী রেনোর ডাস্টার, রয়েছে একাধিক নিরাপত্তার ফিচারও!

রেনো ডাস্টার
ভারতে এসেছে রেনোর নতুন ডাস্টার। এই গাড়ি সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে কিয়া সেলটস, টাটা সিয়েরা, হুন্ডাই ক্রেটা বা টাটা নেক্সনের মতো গাড়িগুলোর সঙ্গে।
রেনো ডাস্টারের ১.৩ লিটারের টর্বো ইঞ্জিনের ভ্যারিয়েন্টটা তার প্রতিদ্বন্দ্বীদের থেকে অনেকটা বেশি শক্তি উৎপন্ন করে।
এই ইঞ্জিন ২৮০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।
এতে রয়েছে একটি ৬ স্পিড ডিটিসি গিয়ারবক্স ও একটি ওয়েট ক্লাচ।
এই গিয়ারবক্স ভারতের রাস্তায় দারুণ ভাবে কাজ করে। এ ছাড়াও এই গিয়ার বক্স অন্যতম মসৃণ গিয়ারবক্স।
এই গাড়ির স্টিয়ারিংও দারুণ। যা গাড়ি চালানোকে আরও চমত্কার করে তোলে।
এই গাড়ির ড্রাইভারের সিটিং পোজিশনও খুব ভাল। এই গাড়ির চালকের ক্ষেত্রে দৃশ্যমানতা খুবই ভাল।
এই গাড়ির সাসপেনশন খুব ভাল। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ২১২ মিলিমিটার।
এই গাড়িতে কোনও অল হুইল ড্রাইভ নেই। কিন্তু তার পরও এই গাড়ি তার প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতে পারে।
এই গাড়ির বিরাট বড় ৭০০ লিটারের বুট স্পেসে সমস্ত লাগেজ অনায়াসে এঁটে যাবে।