✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

New Toyota Hilux : নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত ফিচার নিয়ে এল টয়োটা হাইলাক্স, দেখে নিন ছবি

তাপস দত্ত   |  30 Jul 2026 07:18 AM (IST)
New Toyota Hilux : নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত ফিচার নিয়ে এল টয়োটা হাইলাক্স, দেখে নিন ছবি

একবারে বদলে গিয়েছে টয়োটার এই গাড়ি

1

Toyota Hilux New First Look : একেবারে বদলে গেল ডিজাইন। নতুন টয়োটার পিক আপ ভ্য়ান দেখলে নজর সরাতে পারবেন না আপনি। যেখানে সামনের গ্রিলে আগ্রাসী চেহারা ছাড়াও পাবেন আভিজ্যাত্যের ছোঁয়া। দেখে নিন, ঠিক কেমন দেখতে হয়েছে নতুন টয়োটা হাইলাক্স।

Continues below advertisement
2

আগের হাইলাক্সের থেকে পুরোটাই বদলে গেছে ডিজাইন। নতুন প্রজন্মের হাইলাক্সের দাম শুরু হচ্ছে ৩১.৯ লাখ টাকা থেকে। যা আগের প্রজন্মের থেকে সামান্য বেশি। এখনই এই পিক আপ ভ্যান বুক করতে পারবেন আপনি। সেই ক্ষেত্রে ১ অগাস্ট থেকে এর ডেলিভারি শুরু করবে কোম্পানি।

Continues below advertisement
3

নতুন টয়োটা হাইলাক্সে রয়েছে তিনটি ভেরিয়েন্ট। এর মধ্যে GX 4x2 AT মানে অটোমেটিকের দাম হয়েছে ৩১.৯ লাখ টাকা। পাশাপাশি এতে পাবেন আপনি GX 4x4 AT ভেরিয়েন্ট, যার দাম কোম্পানি রেখেছে ৩৩.৭ লাখ টাকা। এ ছাড়াও পাবেন, VX 4x4 AT মানে অল্ হুইল ড্রাইভ ভেরিয়েন্ট, এটি গাড়ির টপ ভেরিয়েন্টে। এর দাম রাখা হয়েছে ৩৬.৭ লক্ষ টাকা।

4

নতুন হাইলাক্সে আপনি পাবেন ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, ফুটবোর্ড, রোল বারস, ইলেকট্রিক মিরর ছাড়াও নতুন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। আপনি এতে পাবেন ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন। এ ছাড়াও থাকছে এয়ার ফিল্টার, ৩৬০ ডিগ্রি ক্যামেরা। ৮টি স্পিকারের অডিও সিস্টেম, ওয়ারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে। যদিও পিক আপ ভ্যান হওয়ার কারণে এতে আপনি কোনও অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) পাবেন না।

5

এখানেই শেষ নয়। এই নতুন হাইলাক্সে থাকছে ভেন্টিলেটেড সিটের অপশন, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল ছাড়াও ৭টি এয়ারব্যাগ। নতুন হাইলাক্সে আপনি পাবেন ২.৮ লিটারের ডিজেল ইঞ্জিন। যা চালককে দেবে ২০৪ বিএইচপি ও ৫০০ নিউটন মিটারের টর্ক। বাকি থাকছে ৬ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক। তবে গাড়িতে কোনও মাইল্ড হাইব্রিড সিস্টেম পাবেন না আপনি।

6

তবে গাড়িতে অল হুইল ড্রাইভ দেওয়া হয়েছে আপনাকে। এই ৪x৪ অপশনে আপনি পাবেন লোরেঞ্জের গিয়ারবক্স। বিভিন্ন পরিস্থিতির জন্য গাড়িতে পাবেন ডাউন হিল অ্য়াসিস্ট ছাড়াও আরও অনেক অত্যাধুনিক ফিচার। নতুন প্রজন্মের টয়োটা হাইলাক্সের টপ ভেরিয়েন্টের দাম আগের থেকে ৬৯০০০ বেশি রাখা হয়েছে। বর্তমানে পিক আপ ভ্য়ান হিসাবে ভারতের বাজারে রয়েছে Isuzu Dmax । যার ডিজাইন অনেক পুরনো হয়ে গেছে। সেই জায়গায় টয়োটা হাইলাক্সের ফ্রেস লুককে টক্কর দেওয়া কঠিন।

7

নতুন হাইলাক্সে আপনাকে দেওয়া হয়েছে, নয়া এলইডি হেডলাউটস, নতুন গ্রিল, নতুন ফগ লাইট ছাড়াও টয়োটা লেখা ব্যাজ। গাড়ির পিছনেও থাকছে নতুন টেল ল্যাম্প, নয়া বাম্পার ও টয়োটা লেটারিং। যা গাড়িকে আগের থেকে পুরো বদলে দিয়েছে। এবার ৬টি রঙে আপনি পাবেন টয়োটা হাইলাক্স। সালফার মেটালিক, প্লাটিনাম পার্ল হোয়াইট, অ্য়াটিটিউড ব্ল্যাক, অ্য়াস ছড়াও রয়েছে ইমোশনাল রেড ও সুপার হোয়াইট।

  • হোম
  • ফটো গ্যালারি
  • অটো
  • New Toyota Hilux : নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত ফিচার নিয়ে এল টয়োটা হাইলাক্স, দেখে নিন ছবি
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.