✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Charging Cable Maintenance Tips : গুছিয়ে রাখলেও ছিঁড়ে যাচ্ছে চার্জিং কেবল ! কীভাবে রাখা উচিত তার

ABP Ananda   |  15 May 2026 03:03 PM (IST)
Charging Cable Maintenance Tips : গুছিয়ে রাখলেও ছিঁড়ে যাচ্ছে চার্জিং কেবল ! কীভাবে রাখা উচিত তার

বার বার মোবাইল চার্জারের তার কেটে যাচ্ছে ?

1

আপনার সঙ্গেও হয়ে থাকে এই ধারাবাহিক ঘটনা। বার বার ঠিক করে রাখলেও দ্রুত কেটে যায় চার্জিং কেবলের তার। স্মার্টফোন যত দামিই হোক না কেন, সঠিক যত্নের অভাবে চার্জারটি কয়েক মাসেই অকেজো হয়ে পড়ে। বেশিরভাগ মানুষ একে নিম্নমানের পণ্য বলে মনে করেন, কিন্তু আসল কারণ লুকিয়ে আছে আপনার ব্যবহার ও ভাঁজ করার কৌশলে।

2

আপনাকে মনে রাখতে হবে, চার্জিং কেবলের ভিতরে খুব পাতলা ধাতব তার থাকে, যা প্লাস্টিক বা সিলিকন দিয়ে ঢাকা থাকে। ব্যবহারের সময় আমরা সাধারণত তিনটি ভুল করি। যেকারণে দ্রুত আমাদের কেবল কেটে যায়। জেনি নিন কারণগুলি।

3

প্রথমেই দেখতে হবে কানেক্টরের কাছে কেবল বেশি বাঁকানো থাকলে ভেতরের সূক্ষ্ম তারগুলো ছিঁড়ে যায়। মন রাখতে হবে, অ্যাডাপ্টার বা ফোন থেকে খোলার সময় তার ধরে টানলে কানেক্টর আলগা হয়ে যায়। তাই অ্য়াডাপ্টার সহ তার খুলুন। রোদে বা গরম জায়গায় কেবল রাখলে বাইরের আবরণ শক্ত হয়ে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।

4

এই ক্ষেত্রে কেবল দীর্ঘস্থায়ী করার সেরা উপায় হল, সঠিক ফোল্ডিং পদ্ধতি। টেক এক্সপার্টদের মতে, কেবল ভাঁজ করার একটি বিশেষ নিয়ম আছে, যা মেনে চললে এটি বছরের পর বছর ভালো থাকে। একে বলা হয় 'সার্কুলার লুপ' পদ্ধতি।

5

চার্জারের কেবল গুটিয়ে রাখার সময়স হালকা করে পেঁচানো উচিত তার। কেবলটি আঙুলের চারপাশে শক্ত করে না পেঁচিয়ে বড় বৃত্তাকারে আলতো করে পেঁচান। সেই ক্ষেত্রে তিন-চারটি লুপ করলেই যথেষ্ট। কেবলটি হাতের তালুতে রেখে তিন থেকে চারবার আলতো করে ঘুরিয়ে একটি বৃত্তাকার বান্ডিল তৈরি করুন।

6

কানেক্টর সুরক্ষিত রাখার ক্ষেত্রে বান্ডিলটি তৈরি হয়ে গেলে বাকি অংশটুকু বৃত্তের মাঝখান দিয়ে আলতো করে ঢুকিয়ে দিন। এতে ক্যাবলটি জট পাকাবে না। প্রেশার পয়েন্ট এড়িয়ে চলা উচিত। মনে রাখবেন, কানেক্টর ও কেবল যেখানে যুক্ত হয়েছে, সেই জায়গাটি যেন কোনওভাবেই তীক্ষ্ণভাবে না বাঁকে।

7

অযথা তার ধরে টান দেবেন না, সবসময় প্লাস্টিকের শক্ত অংশ (কানেক্টর হেড) ধরে ফোন থেকে চার্জার খুলুন। তাপ থেকে দূরে রাখার চেষ্টা করুন। ল্যাপটপের গরম ফ্যান বা গাড়ির ড্যাশবোর্ডে সরাসরি সূর্যের আলোতে কেবল রাখবেন না।

8

কেস ব্যবহার করুন, বাইরে যাতায়াতের সময় কেবলটি সরাসরি ব্যাগে না ফেলে একটি ছোট পাউচ বা বক্সে রাখুন। কেবলকে কখনও খুব টাইট করে গিঁট দেবেন না। তারের ভেতরের সূক্ষ্ম ফাইবারগুলি যদি সবসময় চাপের মধ্যে থাকে, তবে যে কোনও সময় চার্জিং স্পিড কমে যেতে পারে বা শর্ট-সার্কিট হতে পারে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • Charging Cable Maintenance Tips : গুছিয়ে রাখলেও ছিঁড়ে যাচ্ছে চার্জিং কেবল ! কীভাবে রাখা উচিত তার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.