Data Saving Tips : প্ল্যান না বদলেই আরও ডেটা বাঁচাতে পারবেন, বদলে ফেলুন এই সেটিংস

আপনার স্মার্টফোনের ডেটা বাঁচাতে চান ?
১. ডেটা সেভার (Data Saver) মোড অন করুন ফোনের সেটিংসে গিয়ে 'Data Saver' ফিচারটি চালু করুন। এটি ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপগুলোর ডেটা ব্যবহারের লাগাম টেনে ধরে। ফলে অপ্রয়োজনীয় ডেটা খরচ এক নিমেষেই বন্ধ হয়।
২. অটো-আপডেট ও অটো-ডাউনলোড বন্ধ রাখুন গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে 'Auto-update apps over Wi-Fi only' অপশনটি সিলেক্ট করুন। এছাড়া হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এর মতো অ্যাপে অটো-ডাউনলোড বন্ধ করে দিন। এতে আপনার অনুমতি ছাড়া কোনো বড় ফাইল বা ভিডিও ডাউনলোড হবে না।
৩. হটস্পট ও মোবাইল ডেটা ব্যবহারে সতর্কতা কাজ শেষ হওয়া মাত্রই মোবাইল ডেটা বন্ধ করার অভ্যাস করুন। ভুলে হটস্পট অন করে রাখবেন না, এতে অন্য ডিভাইসে দ্রুত ডেটা চলে যেতে পারে। ব্রাউজারে কাজ শেষ হলে ট্যাবগুলো ক্লোজ করে দিন।
৪. ওয়াই-ফাই (Wi-Fi) ব্যবহার ও অফলাইন ডাউনলোড ভারী কোনো ফাইল, সিনেমা বা গান ডাউনলোডের ক্ষেত্রে মোবাইল ডেটার বদলে অফিসের বা বাড়ির ওয়াই-ফাই ব্যবহার করুন। ইউটিউব বা স্পটিফাইয়ের মতো অ্যাপে কন্টেন্ট আগে থেকে ডাউনলোড করে রাখুন, যাতে পরে অফলাইনে দেখা যায়।
সতর্কতা: ওয়াই-ফাই ব্যবহারের সময় সর্বদা সুরক্ষিত নেটওয়ার্ক বেছে নিন। অপরিচিত বা সন্দেহজনক পাবলিক ওয়াই-ফাই থেকে দূরে থাকাই শ্রেয়, যাতে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।
এই সাধারণ কয়েকটি নিয়ম মেনে চললেই আপনার বর্তমান ডেটা প্যাক দিয়েই আপনি দীর্ঘসময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কোনো বাড়তি রিচার্জ ছাড়াই ইন্টারনেটের দুনিয়ায় থাকুন সারাদিন!
সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে বা কোনও নির্দিষ্ট টেলিকম কোম্পানির বিশেষ প্যাক না নিলেও হবে। তবেএই বিষয় টেক অ্যানালিস্টদের পরমার্শ মনে চলা ভালো। তবেই সেরা সুফল পাবেন।