Fixed Deposit: ফিক্সড ডিপোজিট করার আগে যে বিষয়গুলো খেয়াল রাখতেই হবে...

FD News: যে বিষয়গুলো খেয়াল না রাখলে উড়ে যেতে পারে রাতের ঘুম
আপনি টাকা যখন কোনও ব্যাঙ্কে জমা রাখতে চলেছেন, তখন সেই ব্যাঙ্কের অর্থনৈতিক স্বাস্থ্য কেমন রয়েছে, সেটা জানা খুবই প্রয়োজন। শুধু সংস্থার নাম বা সংস্থার ইতিহাস দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
কোনও ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে টাকা রাখার আগে সেই ব্যাঙ্কের বর্তমান ঠিক অবস্থা কেমন রয়েছে, সেটাও খোঁজ নিয়ে নিন। এতে বোঝা যাবে আপনার টাকা কতটা নিরাপদে থাকবে।
এই ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাডিকোয়েসি একটা গুরুত্বপূর্ণ সূচক। এই অনুপাত যত ভাল, ব্যাঙ্কের ঝুঁকি সমলানোর ক্ষমতা তত বেশি।
কোনও ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেটস অর্থাৎ NPA বা খারাপ ঋণের পরিমাণ যত কম, ততই ভাল। এর মাধ্যমে বোঝা যায় ব্যাঙ্কটি ঋণ ব্যবস্থাপনায় কতটা এগিয়ে।
ব্যাড লোন কভারেজ রেশিও ব্যাঙ্ক কতটা ক্ষতি সামাল দেওয়ার জন্য প্রস্তুত সেটা বোঝায়। এখানে প্রভিশন অনেক বেশি, মানে অনেক বেশি ক্ষতি সামাল দিতে তৈরি ব্যাঙ্ক।
ক্রেডিট ডিপোজিট রেশিও ও নেট ইন্টারেস্ট মার্জিনও গুরুত্বপূর্ণ সূচক। এই সূচকগুলো ব্যাঙ্কের আয় ও ঋণ ব্যবহারের দক্ষতাকে বোঝায়।
ব্যাঙ্কের ক্রেডিট রেটিং কতটা নিরাপদ একটা ব্যাঙ্ক, সেটা বোঝায়। রেটিং AAA বা AA যদি হয়, তাহলে আমানত ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।
শুধুমাত্র ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে কোনও ব্যান, এটা দেখে ঝুঁকিপূর্ণ কোনও ব্যাঙ্ক বেছে নেওয়া একেবারেই ঠিক নয়। সব সময় স্থিতিশীল ও ভাল রেটিং যুক্ত ব্যাঙ্কই বেশি নিরাপদ।
কর্পোরেট গভর্ন্যান্স ব্যাঙ্কের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করে। সততা ও দায়িত্বশীলতা থাকলে গ্রাহকদের স্বার্থ রক্ষিত হয়।
ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে মেয়াদ ও লিক্যুইডিটি গুরুত্ব পায়। প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা ও ল্যাডারিং কৌশল নেওয়াই বুদ্ধিমানের কাজ।