Aadhaar App: ফোনে কি এবার আধার অ্যাপ ম্যান্ডেটরি? কেনার সময় থেকেই ফোনে ইনস্টল হয়ে আসবে এই অ্যাপ?

কেনার সময়ই ফোন থাকবে নতুন অ্যাপ?
স্মার্ট ফোন নতুন আধার অ্যাপ আগে থেকে ইনস্টল করা থাকবে কি না, তা নিয়ে সরকার ও মোবাইল প্রস্ততকারী সংস্থাগুলোর মধ্যে মতভেদের খবর শোনা যাচ্ছে।
যদিও দুই পক্ষই বলছে এই বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখনও পর্যন্ত এটা একটা প্রস্তাব।
এই প্রস্তাব ২০২৫ সালের নভেম্বরে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের কাছে পাঠানো হয়েছিল।
বর্তমানে এই বিষয়েই আধার অ্যাপের বিভিন্ন স্টকহোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা চালাচ্ছে দেশের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি।
সরকারের এক আধিকারিক জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য আসলে দেশের সাধারণ মানুষের জন্য আধারের ব্যবহার সহজ করা।
দেশের অনেক মানুষের কাছেই উন্নত মানের কোনও স্মার্ট ফোন নেই। আর সেই কারণেই অনেকেই এই অ্যাপ নতুন করে ইনস্টল করতে পারে না। সেই কারণেই এই অ্যাপ যদি আগে থেকে ফোন থাকে, তাহলে পড়ে আর তা ইনস্টল করতে হয় না।
ফোনে এই অ্যাপ ইনস্টল করা থাকলেও কেউ তা ব্যবহার করবেন কি না। সেটা তার একান্ত নিজস্ব ব্যাপার।
নতুন আধার অ্যাপের লক্ষ্য হল আধার কার্ডের অপব্যবহার ঠেকানো ও অফলাইন ভেরিফিকেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা।
UIDAI বলছে আধারের জেরক্স রেখে দেওয়া একেবারেই নিরাপদ নয়। তার থেকে ডিজিটাল আধার থাকলে সহজে অথেন্টিকেট যেমন করা যাবে, তেমনই ঝুঁকি কমবে জালিয়াতির।
নতুন এই অ্যাপ চালু হলেও সাধারণ আধার কার্ড কিন্তু বন্ধ হবে না। কারণ। দেশের অনেক মানুষ এখনও স্মার্টফোন ব্যবহার করেন না। ফলে, ডিজিটাল ও ফিজিক্যাল। দুই ধরনের আধার কার্ডই এখন চালু থাকবে।