Type C Port Hidden Features: টাইপ সি পোর্ট কেবল চার্জের জন্য নয় ! রয়েছে আরও গোপন ফিচার

ABP Ananda   |  25 Apr 2026 11:57 PM (IST)
Type C Port Hidden Features: টাইপ সি পোর্ট কেবল চার্জের জন্য নয় ! রয়েছে আরও গোপন ফিচার

টাইপ-সি কেবলও চার্জ বাদে আরও কাজে লাগে

1

বর্তমানে ল্যাপটপ নিত্যদিনে কাজের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই ল্যাপটপেই থাকে Type-C পোর্ট। বেশিরভাগ মানুষই জানেন না, এটি শুধুমাত্র চার্জ করার জন্য না, এরও আছে অনেক ব্যবহার। এই ছোট পোর্ট আপনার অনেক কাজ দ্রুত সহজেই করে দেবে।

2

এই টাইপ-সি পোর্টের মাধ্যমে আপনি একাধিক কাজ করতে পারবেন। এটি কেবল ল্যাপটপ চার্জই করে না, বরং ডেটা ট্রান্সফার, ডিসপ্লে আউটপুট ও অন্যান্য ডিভাইস অ্য়াড করার সুবিধা দিয়ে থাকে, যা আমাদের খুবই কাজে লাগে।

3

মনে রাখবেন, এই টাইপ-সি পোর্টের মাধ্যমেই আপনি দ্রুত ফাইল ট্রান্সফার করতে পারবেন। বিশেষ করে আপনার ল্যাপটপটি যদি USB 3.1 বা Thunderbolt প্রযুক্তি সাপোর্ট করে, সেই ক্ষেত্রে কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ফাইলগুলি কপি করা সম্ভব। যারা ভিডিও এডিটিং করেন, কিংবা বিশাল পরিমাণ ডেটা নিয়ে কাজ করেন, তাদের জন্য এই সুবিধাটা খুবই কাজের।

4

এই পোর্ট সহজেই ব্যবহার করে আপনি ল্যাপটপকে সরাসরি কোনও মনিটর বা টিভির সঙ্গে জুড়ে দিতে পারেন। এই কাজ করতে আপনার প্রয়োজন হবে কেবল একটি উপযুক্ত Type-C থেকে HDMI বা DisplayPort কেবল। এতে আপনি সহজেই বড় পর্দায় কাজ করার কিংবা বিনোদন উপভোগ করার সুযোগ পাবেন।

5

টাইপ সি আপনাকে 'ডকিং স্টেশন' বা 'হাব' ব্যবহার করে একই সময়ে একাধিক ডিভাইস যোগ করার সুযোগ দেবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে- মাউস, কিবোর্ড, পেনড্রাইভ, হার্ডডিস্ক, ইন্টারনেট কেবলের নাম। এই ছোট পোর্ট আপনার কাজের জায়গা অনেকটাই পরিষ্কার রাখার সুযোগ দেয়।

6

টাইপ-সি পোর্ট দিয়ে আপনি কেবল আপনার ল্যাপটপই নয়, বরং আপনার স্মার্টফোন, ইয়ারবাড ও অন্যান্য গ্যাজেটও চার্জ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার ল্যাপটপটিকে এক ধরনের 'পাওয়ার ব্যাঙ্ক' হিসেবেও ব্যবহার করতে পারেন। Type-C পোর্টের মাধ্যমে আপনি অডিও- ভিডিয়ো সব ধরনের সিগনাল পাটাতে পারবেন। কিছু ল্যাপটপের ক্ষেত্রে এটি প্রচলিত ৩.৫ মিমি (3.5mm) অডিও জ্যাকের প্রয়োজনীয়তাও দূর করে । অর্থাৎ, হেডফোন ব্যবহার এবং ডিসপ্লে সংযোগ, উভয় কাজের জন্যই আপনি একটি মাত্র পোর্ট ব্যবহার করতে পারবেন।

7

সঠিক কেবল ও আনুষাঙ্গিক সামগ্রী ব্যবহার করলেই কেবল আপনি Type-C পোর্টের পুরো সুবিধা উপভোগ করতে পারবেন। সব Type-C পোর্ট কিন্তু একই ধরনের হয় না; তাই আপনার ল্যাপটপের পোর্টটি ঠিক কোন-কোন সুবিধা সাপোর্ট করে—তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি। Type-C পোর্ট কেবল চার্জ করার একটি স্লটই নয়, বরং এটি একটি সর্বাধুনিক কানেকটিভিটি সলিউশন।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • Type C Port Hidden Features: টাইপ সি পোর্ট কেবল চার্জের জন্য নয় ! রয়েছে আরও গোপন ফিচার
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন