Plastic Notes In India: কবে থেকে দেশে প্লাস্টিকের নোট, RBI শুরু করে দিল কাজ, কোন কোন কাগজের নোটে কোপ ?

তাপস দত্ত   |  20 Jul 2026 03:04 PM (IST)
Plastic Notes In India: কবে থেকে দেশে প্লাস্টিকের নোট, RBI শুরু করে দিল কাজ, কোন কোন কাগজের নোটে কোপ ?

কাগজের বদলে প্লাস্টিকের নোট কবে থেকে চালু ?

1

RBI On Plastic Notes: আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। দেশে আসতে চলেছে প্লাস্টিকের বা পলিমারের নোট। সম্প্রতি এই নিয়ে বড় ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্কের আওতাধীন মুদ্রণ শাখা। পলিমার শিট আনার জন্য বিশ্বের বাজারে আহ্বান জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। জেনে নিন, কোন-কোন নোট কাগজের বদলে প্লাস্টিকে রূপান্তরিত হবে।

2

দৈনিক ভাষ্কর ও সংবাদ সংস্থা ANI-এর সূত্র বলছে, আগে ভারতের বাজারে ১০ ও ২০ টাকার নোটে পরিবর্তন হবে। কারণ এই নোটগুলির বাজারে অবস্থা এখন খুব খারাপ। বেশিরভাগে ক্ষেত্রে বাসে, বা খুচরো টাকার প্রয়োজেনে সচরাচর এই নোটগুলিই ব্যবহৃত হয়। সেই কারণে এগুলিকে প্রথমে পলিমারের শিটে পরিবর্তন করা হবে।

3

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রণ প্রাইভেট লিমিটেড (BRBNMPL) সম্প্রতি বিশ্ব বাজারে এই নিয়ে একটি 'এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট' বা EOI প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, পলিমার শিট দেওয়ার জন্য যেকেউ রিজার্ভ ব্যাঙ্কের কাছে বিড করতে পারে। তবে সেই ক্ষেত্রে কোম্পানির যেন এই বিষয়ে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকে। দেশীয় কোম্পানি ছাড়াও বিদেশি কোম্পানি এখানে আবেদন করতে পারবেন।

4

রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, যারা এই পলিমার শিট সরবরাহ করবেন, কোনওভাবেই তাতে যেন পশুর চর্বি না থাকে। পাশাপাশি 'ক্লিয়ার উইনডো পোট্রেটের' সুবিধাও দিতে হবে ওই সিটে। আসলে কোনও নোটের মধ্যে একটা ছবির ওপর আরেকটা লেখা, ছবি বা চিহ্ণ গোপনে থাকার বিষয়টিকে ক্লিয়ার উইনডো পোট্রেট বলা হয়। যেমন ৫০০ টাকার আসন চেনার ক্ষেত্রে অনেকেই গান্ধীর ছবির আলোয় ধরলে বিশেষ মার্ক দেখতে পান।

5

একটা বিষয় মাথায় রাখতে হবে, মূলত দীর্ঘমেয়াদে সরকারের কোষাগারের ওপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। কারণ কাগজের নোট বেশিদিন টেকে না, ময়লা হয়ে যায়। তাতে ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থেকেই যায়। অন্যদিকে, পলিমার শিটে তৈরি নোট বা প্লাস্টিকের নোট অনেক বেশি টেকসই হবে। তাই সাময়িকভাবে এই নোট ছাপতে খরচ বেশি হলেও দীর্ঘমেয়াদে খরচ কম পড়বে।

6

বিশ্বের দিকে তাকালে দেখা যাবে, প্রথমে এই পলিমার নোট বাজারে নিয়ে আসে অস্ট্রেলিয়া। ১৯৮৮ সালে এই প্লাস্টিকের নোট আসার পর ৫০টিরও বেশি দেশে এই পলিমার নোট চলে। সাধারণ কাগজের নোটের থেকে পলিমার নোট এমনিতে বেশি টেকসই। কাগজের নোটের মতো এতে বার বার বেশি প্রিন্ট করাতে হয় না। তাই দীর্ঘমেয়াদি খরচও অনেকটাই কমে যায়।

7

তবে দেশে প্লাস্টিকের নোট আনার বিষয়ে এখনও কোনওকিছু নিশ্চিত করে বলেনি রিজার্ভ ব্যাঙ্ক। যদিও এটি যে এখনও পাইলট প্রজেক্ট হিসাবে দেখা হচ্ছে, তা আগেই বলে দিয়েছিলেন রজার্ভ ব্য়াঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা। তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে জুনের মানিটারি পলিসির মিটিংয়ে কথা হয়েছে। ওই প্রস্তাব ভেবে দেখছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

8

বিভিন্ন সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, শীঘ্রই পলিমার শিটের কাজ শুরু করে দেবে রিজার্ভ ব্যাঙ্ক। এই বিষয়ে দরপত্র হাঁকার সমসীমাও বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। শোনা যাচ্ছে, একবার পরীক্ষামূলকভাবে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোটে সাফল্য় এলেই তা ২০২৭ সাল থেকে বাজারে আনা হবে।  

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • Plastic Notes In India: কবে থেকে দেশে প্লাস্টিকের নোট, RBI শুরু করে দিল কাজ, কোন কোন কাগজের নোটে কোপ ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন