PPF Loan : পিপিএফ থেকেও নিতে পারেন ঋণ, কত সুদ, কারা যোগ্য জানেন ?

ABP Ananda   |  08 Jun 2026 01:29 PM (IST)
PPF Loan : পিপিএফ থেকেও নিতে পারেন ঋণ, কত সুদ, কারা যোগ্য জানেন ?

পিপিএফ থেকেই পাবেন কম সুদে লোন, যোগ্য কারা ?

1

Public Provident Fund : আমাদের জীবনে অনেক সময় এরকম পরিস্থিতির উদ্ভব হয়, যেখানে কম সুদে ঋণের প্রয়োজন হয়। এই সুযোগের সদ্ব্যবহার করে কিছু আর্থিক প্রতিষ্ঠান। চাপে পড়ে পার্সোনাল লোন (Personal Loan) বা ক্রেডিট কার্ডের (Credit Card) বেশি সুদের ফাঁদে পা দিই আমরা। আমরা অনেকেই জানি না, পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)থেকেই পেতে পারেন কম সুদে লোন (PPF Loan)। তবে সেই ক্ষেত্রে PPF-এ একটি নির্দিষ্ট সময় ধরে বিনিয়োগ থাকতে হবে আপনার।

2

মনে রাখবেন, পিপিএফ লোন হল এমন একটি সুবিধা যা অ্যাকাউন্ট হোল্ডারদের পুরো অ্যাকাউন্ট বন্ধ না করে বা টাকা না তুলে, জমানো টাকার ওপর একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ নেওয়ার অনুমতি দেয়। এই ক্ষেত্রে গ্রাহকদের একটা বিষয় বুঝে নিতে হবে, এই সুবিধাটি সারাজীবন পাওয়া যায় না। অ্যাকাউন্ট খোলার পর তৃতীয় আর্থিক বছর থেকে শুরু করে ষষ্ঠ আর্থিক বছরের শেষ পর্যন্ত এই লোন নেওয়া সম্ভব।

3

এখান থেকে ঋণ নিতে কী সুবিধা পাবেন আপনি ? বর্তমান ২০২৬-২৭ আর্থিক বছরে পিপিএফ-এ সুদের হার রয়েছে ৭.১%। পিপিএফে স্বল্প সুদের হারে ঋণ পাবেন আপনি। সাধারণ পার্সোনাল লোনের তুলনায় পিপিএফ লোনে সুদের হার অনেক কম হয়। সাধারণত যা সুদ পান তার থেকে ১ শতাংশ সুদ বেশি হয়, মানে এখন নিলে ৮.১ শতাংশ হবে সুদের হার।

4

এখান থেকে ঋণ নিলে কোনও বন্ধক বা কোল্যাটারাল লাগে না। এই ঋণের জন্য আপনাকে কোনো সম্পত্তি বা সোনা বন্ধক রাখতে হবে না। পিপিএফ থেকে লোন নিলেও আপনার বাকি পিপিএফ ব্যালেন্সের ওপর সুদ পাওয়া বজায় থাকে। মনে রাখবেন লোনের পরও আপনার দীর্ঘমেয়াদী সঞ্চয় অক্ষুণ্ণ থাকে। এ ছাড়াও এটি একটি ট্যাক্স-সাশ্রয়ী বিনিয়োগ।

5

পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ থেকে লোন নেওয়া অত্যন্ত সহজ। আপনার যে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, সেখানে গিয়ে নির্দিষ্ট ফরম্যাটে 'Form D' পূরণ করতে হবে। এর সাথে আপনার পিপিএফ পাসবুক এবং প্রয়োজনীয় কেওয়াইসি (KYC) নথি জমা দিতে হবে। আপনার অ্যাকাউন্টে থাকা ব্যালেন্স যাচাই করে ব্যাংক বা পোস্ট অফিস এই লোন মঞ্জুর করবে।

6

একটি বিষয় আপনাকে বুঝে নিতে হবে। পিপিএফ লোন একটি অত্যন্ত কম সুদের বিকল্প। ৩৬ মাসের মধ্যে লোন শোধ করতে পারলে আপনার ওপর সুদের বোঝা প্রায় থাকবেই না। তবে যেকোনও বড় পদক্ষেপ নেওয়ার আগে নিজের আর্থিক পরিস্থিতি বিচার করা এবং প্রয়োজনে কোনও স্বীকৃত আর্থিক উপদেষ্টার পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

7

আপনি এখানে যতখুশি লোন নিতে পারবেন না। লোন আবেদনের আগের ২ বছর শেষে যে ব্যালেন্স ছিল, তার সর্বোচ্চ ২৫% দেওয়া হয়। সময়মতো পরিশোধে সুদের হার বর্তমান পিপিএফ সুদের হারের চেয়ে ১% বেশি (যেমন: পিপিএফ রেট ৭.১% হলে, লোনের সুদ হবে ৮.১%)। এটি ৩৬ মাসের মধ্যে শোধ করতে হবে।

8

৩৬ মাসের মধ্যে লোন শোধ না করলে, পিপিএফ রেটের চেয়ে ৬% বেশি সুদ দিতে হবে (অর্থাৎ ৭.১% + ৬% = ১৩.১%)। পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৩৬ মাস। দ্বিতীয়বার লোন নিলে, প্রথম লোনটি সম্পূর্ণ শোধ করার পরেই কেবল দ্বিতীয় লোনের জন্য আবেদন করা যাবে।

  • হোম
  • ফটো গ্যালারি
  • খুঁটিনাটি
  • PPF Loan : পিপিএফ থেকেও নিতে পারেন ঋণ, কত সুদ, কারা যোগ্য জানেন ?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন