✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Annapurna Bhandar : যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা নেননি এতদিন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চাইলে কী করবেন?

ABP Ananda   |  18 May 2026 04:33 PM (IST)
Annapurna Bhandar : যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা নেননি এতদিন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চাইলে কী করবেন?

অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চাইলে কী করবেন?

1

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ বিভাগের অধীন ‘অন্নপূর্ণা যোজনা’-য় নীতিগত অনুমোদন দিল বিজেপি সরকার। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বদলে এবার বিজেপি সরকারের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’; ভাতার অঙ্ক দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার টাকা করার ঘোষণা।

2

যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পেতেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না; একই অ্যাকাউন্টে সরাসরি DBT-র মাধ্যমে পৌঁছে যাবে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর টাকা।

3

CAA-র জন্য আবেদনকারী এবং ট্রাইবুনালে আবেদন জানানো ব্যক্তিরাও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর সুবিধা পাবেন বলে ঘোষণা করা হয়েছে।

4

নতুন আবেদনকারীদের জন্য খুব শীঘ্রই পোর্টাল চালু হবে; সেখানে সরাসরি আবেদন করা যাবে বলে জানিয়েছেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

5

দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ১ জুন থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রায় নীতিগত অনুমোদন দিল সরকার।

6

দূরপাল্লা হোক বা স্বল্প দূরত্ব—সব ধরনের সরকারি বাসেই মহিলাদের কোনও ভাড়া লাগবে না; পাশাপাশি নতুন ইলেকট্রিক বাস আনার কথাও ঘোষণা।

7

এর আগে প্রথম মন্ত্রিসভার বৈঠকে সীমান্তে কাঁটাতারের জন্য BSF-কে জমি হস্তান্তর, আয়ুষ্মান ভারত কার্যকর, জনগণনা শুরু, BNS কার্যকর, চাকরির বয়সসীমা বৃদ্ধি এবং IAS-IPS-দের কেন্দ্রীয় প্রশিক্ষণ-সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Annapurna Bhandar : যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পাননি বা নেননি এতদিন, তাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পেতে চাইলে কী করবেন?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.