Annapurna Bhandar : নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন? কীভাবে? পোর্টাল হবে এরকম, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা
আবেদনকারীদের প্রথমে নির্দিষ্ট সরকারি পোর্টালে গিয়ে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। OTP ভেরিফিকেশনের পর ব্যক্তিগত তথ্য ও ব্যাঙ্কের বিবরণ জমা দিতে হবে।
Continues below advertisement

নতুন করে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করবেন? কীভাবে? পোর্টাল হবে এরকম, জানিয়ে দিলেন অগ্নিমিত্রা
Continues below advertisement
1/7
) তৃণমূল আমলের ‘দুয়ারে সরকার’-নির্ভর ব্যবস্থার বদলে এবার পুরোপুরি অনলাইন আবেদন ব্যবস্থার দিকেই হাঁটছে বিজেপি সরকার। ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করা যাবে সরাসরি ডিজিটাল পোর্টালের মাধ্যমে।
2/7
নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এমনভাবে পোর্টাল তৈরি করা হচ্ছে যাতে ডিজিট্যালের বিষয়ে কম শিক্ষিত বা অশিক্ষিত মানুষও সহজেই আবেদন করতে পারেন। মোবাইল থেকেই কয়েক মিনিটে আবেদন সম্পূর্ণ করা যাবে।
3/7
অগ্নিমিত্রা জানিয়েছেন, পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। যাঁরা যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁদেরই নাম আবার করে অন্নপূর্ণার ভাণ্ডার, শুধু নামগুলো ট্রান্সফার হয়ে যাবে এই স্কিমে।
4/7
তবে ঠিক কী কী নথি লাগতে পারে আবেদন করতে , তা স্পষ্ট নয়। সঙ্গে আবেদনকারীর তথ্য সংযুক্ত করা হবে। যাতে Direct Benefit Transfer বা DBT-এর মাধ্যমে সরাসরি টাকা পৌঁছে যায় উপভোক্তার অ্যাকাউন্টে। এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্য়ের বিভিন্ন প্রান্তের অন্নপূর্ণারা।
5/7
সরকারের দাবি, পুরো প্রক্রিয়াই হবে স্বচ্ছ ও দ্রুত। কোনও মধ্যস্থতাকারী বা ক্যাম্পে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। বাড়িতে বসেই আবেদন, যাচাই ও টাকা পাওয়ার সুবিধা মিলবে।
Continues below advertisement
6/7
বিজেপি সরকারের ঘোষণা অনুযায়ী, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে। আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ যেখানে দেড় হাজার টাকা দেওয়া হত, এখন সেই অঙ্ক দ্বিগুণ হচ্ছে।
7/7
যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর আওতায় ছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না বলেই জানিয়েছে সরকার। পুরনো উপভোক্তাদের তথ্য সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে।
Published at : 19 May 2026 04:49 PM (IST)