✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Belur Math: বেলুড় মঠে অষ্টমীতে ষোড়শপচারে দেবী বন্দনা, ছবিতে দেখুন সেই মুহূর্ত

ABP Ananda   |  22 Oct 2023 08:11 AM (IST)
Belur Math: বেলুড় মঠে অষ্টমীতে ষোড়শপচারে দেবী বন্দনা, ছবিতে দেখুন সেই মুহূর্ত

বেলুড় মঠে সকাল থেকেই শুরু হয়ে গেছে অষ্টমী পুজোর প্রস্তুতি

1

আজ অষ্টমী। সকাল থেকেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। বেলুড় মঠে শুরু হয়েছে অষ্টমীর পুজো।

2

প্রথমে দেবীকে দর্পণকে স্নান করিয়ে তাঁর অঙ্গাভিষেক করা হয়। এরপর দেবীকে নিবেদন করা হয় ফুল-ফল।

3

মন্ত্র শেষে কর্পূর আরতি করে তাকে অভিমন্ত্রে আহ্বান করা হয় এই পুজো গ্রহণের জন্য। মন্ত্রে বলা হয়- “ওঁ চণ্ডিকে দেবি ইহাগচ্ছাগচ্ছ ইহ তিষ্ঠ তিষ্ঠ ইহ সন্নিধেহি, ইহ সন্নিরুধ্যস্ব অত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ।”

4

দেবীর আহ্বানের পর তাঁকে মন্ত্রের মাধ্যমে আত্ম নিবেদন পর্বও চলে। নমঃ দক্ষযজ্ঞ বিনাশিনৈ/ মহাঘোরায়ৈ/ যোগিনীকোটি পরিবৃতায়ৈ/ ভদ্রকালৈ নমোহস্তুতে- অষ্টমীর এই মন্ত্রে দেবীকে প্রণাম।

5

কেবল মাত্র দুর্গা নয়। দেবীর চণ্ডী, উগ্রচণ্ডা, চামুণ্ডা, চণ্ডগ্রা-সহ একাধিক রূপকেও মন্ত্রের মাধ্যমে প্রণাম জানান হয়।

6

দেবীকে পুজো নিবেদনের পর মর্ত্যে আসা তাঁর পরিবারকেও পুজো নিবেদন করা হয়। দেবাদিদেব মহাদেবকেও স্নানাভিষেক করিয়ে তাঁকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

7

এদিন ভোর থেকেই বেলুড় মঠে মহাষ্টমীর ব্যস্ততা লক্ষ্য করা যায়। পুজো যথাযথ আয়োজন করে আসনে উপবিষ্ট হয়ে শুরু হয় মহাষ্টমীর পুজো।

8

মন্ত্র পাঠ- ক্রিয়া কাজ-শঙ্খধ্বনি-ঢাকের বোলে অষ্টমীতে বেলুড় মঠে এক ভিন্ন আমেজ। দূর দূর এই পুজো উপলক্ষে এসেছেন ভক্তেরাও।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Belur Math: বেলুড় মঠে অষ্টমীতে ষোড়শপচারে দেবী বন্দনা, ছবিতে দেখুন সেই মুহূর্ত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.