✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Ramkrishna Dev: শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে কামারপুকুরে দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড়, রাজপথে শোভাযাত্রা, বেলুড় মঠে ধর্মসভা

ABP Ananda   |  19 Feb 2026 11:36 AM (IST)
Ramkrishna Dev: শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে কামারপুকুরে দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড়, রাজপথে শোভাযাত্রা, বেলুড় মঠে ধর্মসভা

শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে কামারপুকুরে দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড়, রাজপথে শোভাযাত্রা, বেলুড় মঠে কটায় ধর্মসভা ?

1

বেলুড় মঠে শ্রীরামকৃষ্ণের জন্ম-তিথি পালন। এদিন মহাসমারোহে বেলুড় মঠে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের  ১৯১ তম জন্মতিথি পালন হচ্ছে।

2

ভোর বেলায় প্রথা অনুযায়ী মঙ্গলারতি  দিয়ে অনুষ্ঠানের শুরু হয়েছে, সারাদিন ধরে নানা রকম ধর্মীয় অনুষ্ঠান চলবে মঠে।

3

বেদ পাঠ ও স্তবগান, ঊষা কীর্তন, শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা ও হোম, শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ, ভক্তিগীতি, রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ পাঠ ও ব্যাখ্যা, ভক্তিগীতি শ্রী রামকৃষ্ণ রামকৃষ্ণ লীলা পাঠ ও ব্যাখ্যা  গীতি-আলেখ্য, বাদ্য, ভজন  যন্ত্রসংগীত ইত্যাদি।

4

বিকাল সাড়ে তিনটে ধর্ম সভা। সারাদিনব্যাপী এই অনুষ্ঠানের সমাপ্তি  হবে মূল মন্দিরে সন্ধ্যারতীর মাধ্যমে। সকাল ১১ টা থেকে প্রসাদের ব্যবস্থা রয়েছে।

5

এই অনুষ্ঠান উপলক্ষে সেজে উঠেছে বেলুড় মঠ।সকাল থেকে দূর-দুরান্ত থেকে অসংখ্য ভক্ত এবং দর্শক এসে হাজির হয়েছে বেলুড় মঠে।

6

অপরদিকে, শ্রীরামকৃষ্ণের ১৯১ তম জন্মতিথি উপলক্ষে সকাল থেকেই ভক্ত সমাগম হুগলির কামারপুকুরে।

7

এদিন শ্রী রামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে ভোর ৪ টে  ৩০ মিনিটে মঙ্গলারতির মাধ্যমে উৎসবের সূচনা হয়। পুণ্যভূমি কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের মাটির বসতবাটিতে ও চলছে পূজার্চনা।

8

এলাকার স্থানীয় সমস্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা শোভাযাত্রা করে মঠে প্রবেশ করে কামারপুকুর চটি পর্যন্ত যায়।

9

সকাল থেকেই দেশ-বিদেশের ভক্তরা কামারপুকুরে আসতে শুরু করেছেন। জন্মতিথি উপলক্ষে একটি বিরাট সুসজ্জিত শোভাযাত্রা বের হয়।

10

উৎসব উপলক্ষে তিনদিন ধরে মঠে চলবে নানা অনুষ্ঠান। এছাড়া এদিন থেকে কামারপুকুরে ১৫ দিন ব্যাপী মেলা শুরু হল।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Ramkrishna Dev: শ্রীরামকৃষ্ণের জন্মতিথিতে কামারপুকুরে দেশ-বিদেশ থেকে ভক্তদের ভিড়, রাজপথে শোভাযাত্রা, বেলুড় মঠে ধর্মসভা
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.