Tarapith: নতুন বছরে ভক্তদের ফুলে ঢাকল তারাপীঠ, ভিড়ের মধ্যে দাঁড়িয়েই প্রার্থনা, 'ডাক শুনো মা..'

নতুন বছরে ভক্তদের ফুলে ঢাকল তারাপীঠ, ভিড়ের মধ্যে দাঁড়িয়েই প্রার্থনা, 'ডাক শুনো মা..'
দেখতে দেখতে ২০২৫ সালে পা দেওয়া হয়ে গিয়েছে। আর নতুন বছর উপলক্ষে সকাল থেকেই ভক্তের ভিড় উপচে পড়ছে তারাপীঠে।
বুধবার সকাল থেকে 'নতুন বছর ভালো কাটুক', এই ইচ্ছে নিয়ে তারা মায়ের কাছে পুজো দিচ্ছেন ভক্তরা।
মনস্কামনা পূর্ণ করার জন্য, এই জেলার বিখ্যাত কঙ্কালিতলা মন্দিরেও পুজো দিচ্ছেন তাঁরা।
এইদিন তারাপীঠ তো বটেই, সেই সঙ্গে দক্ষিণেশ্বর, বেলুড়মঠেও প্রচুর মানুষের সমাগম হয়। সকাল থেকেই দূরদূরান্ত থেকে হাজির হয়েছে অসংখ্য মানুষ।
সারা বছরই নিয়ম অনুযায়ী কমবেশি পুজো হয়ে থাকে তারাপীঠে। কিছুদিন আগেই ছিল কালীপুজো। দীপান্বিতা অমাবস্যায় হয়েছিল শক্তির আরাধনা।
কথিত আছে, কার্তিক মাসের এই তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ। সেই থেকে নাম নরক চতুর্দশী।
মানুষের বিশ্বাস, নরকাসুর এদিন তার সঙ্গী ভূত-প্রেতদের নিয়ে মর্ত্যে আসেন পুজো নিতে। তাদেরকে দূরে রাখতেই চতুর্দশীতে ১৪ প্রদীপ দেওয়ার রীতি।
অপরদিকে, ভাদ্র মাসের বিশেষ তিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা। শাস্ত্র মতে তন্ত্রসাধনার জন্য এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে।
এইদিন তারাপীঠে সারারাত ধরে চলে নিশিপূজো। সেই প্রথা মেনেই এই বছরও কৌশিকী অমাবস্যার প্রথম রাতেই তারাপীঠে গর্ভগৃহে রাতভর করা হয়েছিল নিশিপুজো।
সেই প্রথা মেনেই এই বছরও কৌশিকী অমাবস্যার প্রথম রাতেই তারাপীঠে গর্ভগৃহে রাতভর করা হয়েছিল নিশিপুজো।