Nail Disease Symptom : ভাঙছে নখ? সাদা বা লাল ছোপ? বিকৃত আকার? চিনে নিন এই বড় অসুখের ইঙ্গিত

ABP Ananda   |  30 Jan 2024 02:08 PM (IST)
Nail Disease Symptom : ভাঙছে নখ? সাদা বা লাল ছোপ? বিকৃত আকার? চিনে নিন এই বড় অসুখের ইঙ্গিত

ভাঙছে নখ?

1

নখের নানা রকম দাগ , ব্যথা ও অন্য সমস্যায় কমবেশি ভোগেন প্রত্যেকেই। হয়ত, নখ বলেই সেভাবে পাত্তা দেন না বেশিরভাগ মানুষ।

2

মনে রাখতে হবে, নখের কোনও অসুখ শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয় । শরীরের অনেক রোগের প্রতিফলন ঘটতে পারে নখে।

3

নখ অনেক সময় মাঝখান থেকে ফুলে যায়। একে ক্লাবিং (Nail Clubbing) বলা হয়ে থাকে । জন্মগত হার্টের অসুখের ক্ষেত্রে নখে ক্লাবিং হয়। অনেক সময় সিওপিডির (COPD) প্রতিফলন হয়ে থাকে নখে।

4

কিছু ফাংগাল ইনফেকশন হয়ে থাকলেও তার প্রতিফলন নখে হয়। সে ক্ষেত্রে দেখা যায় নখের আকার-আকৃতি পরিবর্তন হয়ে যায়। নখের কোয়ালিটিও নষ্ট হয় । দেখতেও খারাপ লাগে ।

5

আপনার নখ যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়ে থাকতে পারে। অ্যানিমিয়ার (anemia) অন্যতম লক্ষণ হল নখ সাদা হয়ে যাওয়া । সহজে ভেঙে যাওয়া।

6

ভিটামিন ডি-র (vitamin D) অভাবে নখ সহজে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। একে ব্রিটেল নেল (brittle nails) বলা হয় ।

7

নখের ভিতরে অল্প অল্প ছোট ছোট রক্তক্ষরণ ( Splinter Hemorrhages) )হতে পারে। নখের রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হলে এই রক্তক্ষরণ হতে পারে।

8

যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদেরও নখের ক্ষতি হয় । নখের গোড়া চামড়া নষ্ট হয়ে যায়। চিকিৎসকরা. নখ দেখে শরীরে অনেক কঠিন অসুখ সম্পর্কে আন্দাজ করতে পারেন

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার খবর
  • Nail Disease Symptom : ভাঙছে নখ? সাদা বা লাল ছোপ? বিকৃত আকার? চিনে নিন এই বড় অসুখের ইঙ্গিত
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন