CM Suvendu Adhikari On Tarkeshwar :শ্রাবণী মেলার আগে সেজে উঠেছে চারিদিক, তারকেশ্বরে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
শ্রাবণী মেলার আগে সাজছে তারকেশ্বর, ১৮ জুলাই থেকে শুরু শ্রাবণী মেলা, তারকেশ্বরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শ্রাবণ মেলার সময় জলযাত্রীদের জন্যও থাকবে বিশেষ পরিষেবা। 'শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে সেবাকেন্দ্র স্থাপন। প্রতি ৫ কিলোমিটার অন্তর অন্তর সেবাকেন্দ্র স্থাপন করছে সরকার'
তারকেশ্বর ধামকে সাজানোর জন্য ১৫ কোটি টাকা, ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উজ্জয়িনী, কাশী, অযোধ্যার মতো সেজে উঠবে তারকেশ্বর। তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র ও শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়াই - সরকারের লক্ষ্য।
তৃণমূল সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করে, আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী। কলসযাত্রা ও সন্ত সম্মেলনের মাধ্যমে মঙ্গলবার সূচনা হল তারকেশ্বরের ঐতিহ্যবাহী মেলার।
শনিবার থেকে শুরু হচ্ছে হুগলির তারকেশ্বরের বিখ্যাত শ্রাবণী মেলা। মঙ্গলবার কলসযাত্রা ও সন্ত সম্মেলনের মাধ্যমে সূচনা হল মেলার। সন্ত সম্মেলনে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী শোনালেন ভবিষ্যৎ পরিকল্পনার কথা।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ, এর ঐতিহ্য এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই।
শ্রাবণ মাস শিবের জন্ম মাস।এই মাসে শিবের মাথায় জল ঢাললে পুণ্যলাভ হয়- সেই বিশ্বাসে তারকনাথের মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ ভক্তের ভিড় হয় তারকেশ্বর মন্দিরে।
পালা বদলের পর নবরূপে সেজে উঠছে তারকেশ্বরের এই মেলা। মেলা উপলক্ষ্যে মঙ্গলবার তারকেশ্বরে আসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাধু-সন্তদের সম্মেলন যোগ দেন তিনি।
তৃণমূল সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ করে, আশ্বাস দেন, উজ্জয়িনী, কাশী, অযোধ্যার মতো সেজে উঠবে তারকেশ্বর।