Cyclone Akwan : ঘূর্ণিঝড় আকভানের প্রভাব এবার সরাসরি এ রাজ্যে ? কোথায় আজই শুরু দুর্যোগ? বড় আপডেট

Cyclone Akwan : ঘূর্ণিঝড় আকভানের প্রভাব এবার সরাসরি এ রাজ্যে ? কোথায় আজই শুরু দুর্যোগ? বড় আপডেট
শিয়রে আবার একটি ঘূর্ণিঝড়। তার আগে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করল আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় আকভানের পরোক্ষ প্রভাবে উপকূল এলাকায় ঝড় বৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। রাজ্যে আপাতত পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের জেলায় সকাল সন্ধ্যা শীতের আমেজ। আর কলকাতা সংলগ্ন এলাকায় মনোরম আবহাওয়া। বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
দক্ষিণপূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর অতি-গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । এই নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াবে। অতি গভীর নিম্নচাপ, সোমবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আবহাওয়ার বিভিন্ন মডেলের অনুমান এই ঘূর্ণিঝড় অর্ণব এবং মুরাসুর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ।
মছলিপত্তনমের কাছে এটি অতি শক্তিশালী(ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রর্ম) ঘূর্ণিঝড় হিসেবে স্থলভাগে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড় তৈরি হলে নাম হবে আকভান। যে নাম দিয়েছে ইরান।
অতি-গভীর নিম্নচাপ আজ ঘূর্ণিঝড়ে পরিণত হবে দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। এরপর উত্তর পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে ১৯ শে নভেম্বর। বুধবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টি শুরু হবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস , বইবে দমকা ঝড়ো বাতাস। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা ও হাওড়া জেলায় এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা বেশি।
বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । ঝড় ও বৃষ্টিতে উপকূলের কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি / বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি / বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
৭০ থেকে ১১০ মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে! দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় এক বা দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়া (গতিবেগ ৪০-৫০ কিমি প্রতি ঘণ্টা)বইতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে শুক্রবার। হলুদ সতর্কতা ওড়িশা ও উপকূলের জেলায়। কিছু জেলায় দুর্যোগের পরিস্থিতি ঝড়-বৃষ্টিতে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায় অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি / বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলাগুলিতে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি / বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।