✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Durga Puja Weather Update: ষষ্ঠী থেকে দশমী, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কতটা

সোহিনী চক্রবর্তী   |  15 Oct 2026 03:39 PM (IST)
Durga Puja Weather Update: ষষ্ঠী থেকে দশমী, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কতটা

ছবি সূত্র- PTI

1

দুর্গাপুজোর কয়েকদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কেমন আবহাওয়া থাকবে? কোথায় কোথায় বৃষ্টি হবে? জানাল হাওয়া অফিস।

Continues below advertisement
2

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আজ ১৫ অক্টোবর সারা দেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।

Continues below advertisement
3

দুর্গাপুজোর কয়েকদিন দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং কলকাতার আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন সবিস্তারে।

4

বোধনের আগে স্বস্তির খবর। পুজোয় নেই নিম্নচাপের সম্ভাবনা। জানাল আবহাওয়া দফতর। তবে বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকছে।

5

আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

6

কাল অর্থাৎ ষষ্ঠীর দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

7

সপ্তমীতে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া এবং ঝাড়গ্রামে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

8

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তমী থেকে একাদশী পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে।

9

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ এক-দুটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে।

10

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস।

  • হোম
  • ফটো গ্যালারি
  • জেলার
  • Durga Puja Weather Update: ষষ্ঠী থেকে দশমী, উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কতটা
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.